Hyderabad Doctor Dies: বাড়িতে বিড়াল দত্তক ঘিরে অশান্তি, চরম সিদ্ধান্ত তরুণী চিকিৎসকের! চাঞ্চল্য হায়দরাবাদে
- Published by:Salmali Das
Last Updated:
Hyderabad Doctor Dies: হায়দরাবাদের আলওয়ালে পোষ্য বিড়ালকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে ২৩ বছরের এক তরুণী চিকিৎসক আত্মহত্যা করেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
হায়দরাবাদ: হায়দরাবাদের আলওয়াল এলাকায় পোষ্য বিড়ালকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন ২৩ বছর বয়সী এক তরুণী চিকিৎসক। মৃতার নাম টি প্রিন্সি ওরফে শ্রেষ্ঠা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একাই ছিলেন তিনি। সেই সময়ই নিজের ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।
প্রিন্সি তাঁর মা কুসুমলতা এবং ঠাকুমার সঙ্গে থাকতেন। কয়েক সপ্তাহ আগে তিনি একটি পোষ্য বিড়াল বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকেই তাঁর সর্দি-কাশির সমস্যা দেখা দেয় বলে পরিবারের দাবি। সেই কারণেই বিড়ালটি নিয়ে বাড়িতে শুরু হয় মতবিরোধ, যা ধীরে ধীরে অশান্তির রূপ নেয়।
আরও পড়ুনঃ ‘আমার প্লাস পয়েন্ট আমার মতাদর্শ, তাই আমি জিতবই’, প্রচার শুরু করেই দৃঢ় কন্ঠে বললেন আফরিন
ঘটনার দিন প্রিন্সির মা ও ঠাকুমা বাইরে গিয়েছিলেন। বাড়ি ফিরে তাঁরা প্রিন্সিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সাহায্যে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠায়।
advertisement
advertisement
আলওয়াল থানার সাব-ইন্সপেক্টর দেবেন্দ্র জানিয়েছেন, প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। মায়ের অভিযোগের ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য, প্রিন্সি সম্প্রতি তাঁর মেডিক্যাল পড়াশোনা শেষ করেছিলেন এবং স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পাশাপাশি মেডিক্যাল লাইসেন্সের জন্য আবেদন প্রক্রিয়াও শুরু করেছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 22, 2026 12:20 PM IST










