SIR Final Voter List: কীভাবে দেখা যাবে ভোটার তালিকা, ভিডিও পোস্ট করে বুঝিয়ে দিল কমিশন! থাকছে হেল্পলাইন নম্বরও
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সিইও দফতর থেকে জানানো হয়েছে, শনিবার দুপুরের মধ্যেই রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷
শনিবার দুপুরের মধ্যেই এসআইআর-এর পর রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷ এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার অগ্রবাল৷ চূড়ান্ত তালিকায় নাম থাকবে কি থাকবে না, এখন তা নিয়েই উদ্বেগে ভোটাররা৷
শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, কীভাবে চূড়ান্ত ভোটার তালিকা সহজেই দেখতে পারবেন ভোটাররা৷ পরে একটি ভিডিও পোস্ট করেও ভোটার তালিকা কীভাবে দেখতে হবে, সেই পরামর্শ দিয়েছে কমিশন৷
Electoral Roll will be published on
February 28, Saturday.How to check your name in the Voter List?#SIR #ROLL@ECISVEEP @SpokespersonECI @PIBKolkata @airnews_kolkata pic.twitter.com/lPCSKn1D05
— CEO West Bengal (@CEOWestBengal) February 27, 2026
advertisement
advertisement
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইলে ECINET অ্যাপ ডাউনলোড করে ভোটার তালিকা দেখা যাবে৷
আরও পড়ুন: শনিবার কখন প্রকাশিত হতে পারে চূড়ান্ত ভোটার তালিকা? অপেক্ষার শেষ কখন, জানিয়ে দিল সিইও দফতর
এ ছাড়াও voters.eci.gov.in অথবা CEO West Bengal -এর ওয়েবসাইটে গিয়ে ভোটার তালিকা দেখা যাবে৷
পাশাপাশি বুথ লেভেল অফিসার (বিএলও)-দের কাছেও চূড়ান্ত ভোটার তালিকা থাকবে৷ বিএলও-দের সঙ্গে যোগাযোগ করেও ভোটার তালিকায় নাম আছে কি না, তা দেখে নেওয়া যাবে৷
advertisement
ভোটারদের সুবিধার্থে একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর৷ ভোটার তালিকা সংক্রান্ত কোনও প্রশ্ন থাকলে ১৯৫০ নম্বরে ফোন করতে পারবেন ভোটাররা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 27, 2026 9:31 PM IST










