advertisement

Sanju Samson On Relation With Gautam Gambhir: এবার গম্ভীরকে নিয়ে মুখ খুললেন গম্ভীর! জানিয়ে দিলেন কোচের সঙ্গে তার সম্পর্ক কেমন

Last Updated:

Sanju Samson Reaction On Relation With Team India Head Coach Gautam Gambhir: ভারতের তারকা ব্যাটার সঞ্জু স্যামসন গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক কেমন তা নিয়ে মুখ খুললেন।

Gautam Gambhir
Gautam Gambhir
একদিকে যখন ভারতীয় দলের ড্রেসিংরুমে রোহিত শর্মা ও বিরাট কোহলির সঙ্গে কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক কেমন তা নিয়ে নানা জল্পনা চলছে। ঠিক তখনই আরেক তারকা ব্যাটার সঞ্জু স্যামসন গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক কেমন তা নিয়ে মুখ খুললেন। সঞ্জু স্যামসন সম্প্রতি জানিয়েছেন, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তার সম্পর্ক বহু দিনের। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, কেকেআরে থাকার সময়ই প্রথম গম্ভীরের সঙ্গে তার পরিচয় হয়। তখন গম্ভীর দলের অধিনায়ক ছিলেন। সেই সময় থেকেই তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়, যা আজও বজায় রয়েছে।
স্যামসনের মতে, গম্ভীরের সঙ্গে তার সম্পর্ক এতটাই পুরনো যে সেটিকে কথায় প্রকাশ করা কঠিন। তিনি জানান, দু’জনেই দিল্লির একই ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত ছিলেন। সেই সময় থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। গম্ভীরকে তিনি সবসময় একজন অনুপ্রেরণাদায়ক মানুষ হিসেবে দেখেন।
সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপ সঞ্জু স্যামসন দারুণ পারফরম্যান্স করেছেন। পাঁচটি ইনিংসে তিনি মোট ৩২১ রান করেন। তার গড় ছিল ৮০.২৫ এবং স্ট্রাইক রেট ছিল ১৯৯.৩৭। টুর্নামেন্টে তিনি ২৭টি চার ও ২৪টি ছক্কা মারেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। একই সঙ্গে প্রতিযোগিতার সেরা ক্রিকেটার নির্বাচিত হন।
advertisement
advertisement
এই পারফরম্যান্সের মাধ্যমে স্যামসন ভেঙে দেন বিরাট কোহলির বড় রেকর্ড। ২০১৪ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে কোহলি এক আসরে ৩১৯ রান করেছিলেন। স্যামসন ৩২১ রান করে সেই রেকর্ড অতিক্রম করেন। এছাড়াও কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর তার পারফরম্যান্স দেখে তাকে একটি আবেগঘন বার্তাও পাঠান।
advertisement
ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারতীয় দল। স্যামসন বলেন, তিনি ক্রিকেটকে সবসময় দলগত খেলা হিসেবে দেখেন। তার মতে, ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দলের জয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই লক্ষ্য নিয়েই তিনি সবসময় মাঠে নামেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sanju Samson On Relation With Gautam Gambhir: এবার গম্ভীরকে নিয়ে মুখ খুললেন গম্ভীর! জানিয়ে দিলেন কোচের সঙ্গে তার সম্পর্ক কেমন
Next Article
advertisement
CPIM Meenakshi Mukherjee: 'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
'এক ফোঁটা জায়গা দেব না', প্রার্থীপদ পেয়েই মাঠে নেমে চ্যালেঞ্জ মীনাক্ষীর! বামেদের নজরে উত্তরপাড়া
  • ১৯২টিতে প্রার্থিতালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট

  • উত্তরপাড়া বিধানসভায় বাম প্রার্থী মীনাক্ষী

  • প্রার্থী হয়েই প্রচার শুরু করলেন এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement