advertisement

East Bengal: আইএসএলে চমক ইস্টবেঙ্গলের, দিল্লিকে হারিয়ে টানা দুই ম্যাচ জিতে আইএসএলের শীর্ষে লাল-হলুদ

Last Updated:

East Bengal in ISL: আইএসএলে চ়মকে দিল লাল-হলুদ বাহিনী। দিল্লিকে হারিয়ে টানা দুই ম্যাচ জিতে আইএসএলের শীর্ষে ইস্টবেঙ্গল। যুবভারতীতে শনিবার ৪-১ গোলে দিল্লিকে হারিয়েছে ইস্টবেঙ্গল।

ফের জয় ইস্টবেঙ্গলের (Image: X)
ফের জয় ইস্টবেঙ্গলের (Image: X)
কলকাতা: আইএসএলে চ়মকে দিল লাল-হলুদ বাহিনী। দিল্লিকে হারিয়ে টানা দুই ম্যাচ জিতে আইএসএলের শীর্ষে ইস্টবেঙ্গল। যুবভারতীতে শনিবার ৪-১ গোলে দিল্লিকে হারিয়েছে ইস্টবেঙ্গল।
এদিন ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটে গোল করে দিল্লিকে এগিয়ে দেন অগাস্টিন। তবে এই অগ্রগতি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দিল্লি। তিন মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের হয়ে গোল শোধ করেন ইস্টবেঙ্গল।
advertisement
তারপরেই মাঠ জুরে শুরু হয় লাল-হলুদের ঝড়। ম্যাচের মাত্র ১২ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন ইজেজারি। তারপরে আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি দিল্লি। ৪০ মিনিটে দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে এগিয়ে দেন লাল-হলুদের স্ট্রাইকার ইজাজেরি। প্রথমার্ধ্বে ৩-১ গোলে এগিয়ে থাকার পরে ইস্টবেঙ্গল যে এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে ফিরবে তা নিয়ে আশ্বস্ত হয়েছিলেন সমর্থকরা।
advertisement
দ্বিতীয়ার্ধ্বে অনেক চেষ্টা করেও গোলমুখ খুলতে পারছিল না ইস্টবেঙ্গল। ইনজিউরি টাইমের একদম শেষ মুহূর্তে মিগুয়েল গোল করে দিল্লির কফিনে শেষ পেরেক পোতেন। এই জয়ের সুবাদে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আইএসএলের শীর্ষে লাল-হলুদ। যদিও আইএসএলের এখনও অনেক বাকি, প্রতিটি দল ১৩টি ম্যাচ খেলবে। তবে এবার শুরুটা ইস্টবেঙ্গলের যেমন হয়েছে, এই দৌড় টানা কতদিন চলে সেটাই দেখার।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: আইএসএলে চমক ইস্টবেঙ্গলের, দিল্লিকে হারিয়ে টানা দুই ম্যাচ জিতে আইএসএলের শীর্ষে লাল-হলুদ
Next Article
advertisement
Fake IPS: ইনকাম ট্যাক্সের পরে এবার ভুয়ো আইপিএস... ভোটের আগে এসব হচ্ছেটা কী! লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
ইনকাম ট্যাক্সের পরে এবার ভুয়ো আইপিএস... ভোটের আগে এসব হচ্ছেটা কী! লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ
  • অশোকনগরে ভুয়ো আইপিএস অফিসার গ্রেফতার

  • মহিলার কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত

  • পুলিশ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement