IND vs SA: ৫ লড়াই ঠিক করবে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ভাগ্য! কে করবে বাজিমাত? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে একাধিক দ্বৈরথের দিকে সকলের নজর থাকবে। সেই দ্বৈরথের ফলাফলই নির্ধারিত করে দিতে পারে ম্যাচের ভবিষ্যত।
বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম আবার এক বড় লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। ২২ ফেব্রুয়ারি টি২০ বিশ্বকাপের সুপার-৮ ম্যাচে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। আগের বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মা-র নেতৃত্বে ভারতের জয়ের স্মৃতি এখনও টাটকা। তাই এবারও ভারত জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায়, আর দক্ষিণ আফ্রিকা চায় পুরনো হার শোধ করতে। এই ম্যাচে একাধিক দ্বৈরথের দিকে সকলের নজর থাকবে। সেই দ্বৈরথের ফলাফলই নির্ধারিত করে দিতে পারে ম্যাচের ভবিষ্যত।
অভিষেক শর্মা বনাম এইডেন মার্করাম:
এই ম্যাচের অন্যতম নজর থাকবে অভিষেক শর্মা ও এইডেন মার্করাম-এর দ্বৈরথে। টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়ে অভিষেক চাপে থাকলেও তিনি আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত। অন্যদিকে মার্করামের অফ-স্পিন শুরুতেই ব্যবহার করে তাকে বিপদে ফেলতে পারে দক্ষিণ আফ্রিকা। এই লড়াই ম্যাচের প্রথম দিকের গতি নির্ধারণ করতে পারে।
advertisement
অর্শদীপ সিং বনাম কুইন্টন ডিকক:
নতুন বলের লড়াই জমবে অর্শদীপ সিং ও কুইন্টন ডি কক-এর মধ্যে। ডি কক দ্রুত রান তুলতে পারেন, তবে অর্শদীপ আগেও তাকে একাধিকবার আউট করেছেন। ফলে পাওয়ারপ্লের কয়েক ওভারেই ম্যাচের মোড় ঘুরে যেতে পারে।
advertisement
ইশান কিশান বনাম মার্কো জানসেন:
শুরুর এভারে আরও একটি উপভোগ্য লড়াই রয়েছে। ফর্মে থাকা ইশান কিশন মুখোমুখি হবেন সুইং বিশেষজ্ঞ মার্কো জানসেন-এর। ইশানের দ্রুত রান তোলার ক্ষমতা ও জানসেনের গতি—এই দ্বন্দ্বে যে এগিয়ে থাকবে, তার দলই সুবিধা পাবে।
advertisement
বরুণ চক্রবর্তী বনাম এইডেন মার্করাম:
স্পিন বিভাগে ভারতের ভরসা বরুণ চক্রবর্তী। তার সামনে থাকবেন অধিনায়ক মার্করাম। পরিসংখ্যান বলছে বরুণের বিপক্ষে মার্করাম খুব বেশি রান করতে পারেননি। মাঝের ওভারে এই লড়াই ম্যাচের রাশ টেনে ধরতে পারে। এদিন কে কাকে হারায় সেটাই দেখার।
আরও পড়ুনঃ IND vs SA: নাকানিচোবানি খাবে প্রোটিয়ারা! ৪ ‘অস্ত্রেই’ হবে কুপকাত! ভারতের একাদশে একের পর এক মেগা চমক!
advertisement
হার্দিক পান্ডিয়া বনাম ডেভিড মিলার:
শেষদিকে নজর থাকবে হার্দিক পাণ্ডিয়া ও ডেভিড মিলার-এর মোকাবিলায়। ডেথ ওভারে মিলার বিস্ফোরক ব্যাটিং করেন, কিন্তু হার্দিকও তাকে বহুবার আউট করেছেন। তাই শেষ কয়েক ওভারের এই দ্বৈরথই হয়তো নির্ধারণ করবে ম্যাচের আসল ফলাফল, যেখানে সূর্যকুমার যাদব-এর দল জয়ের লক্ষ্যেই মাঠে নামবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 22, 2026 4:43 PM IST










