IND vs SA: নাকানিচোবানি খাবে প্রোটিয়ারা! ৪ 'অস্ত্রেই' হবে কুপকাত! ভারতের একাদশে একের পর এক মেগা চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA: প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতীয় দলের একাদশে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনটি বড় পরিবর্তন দেখা যেতে পারে। একসঙ্গে ৪ 'অস্ত্র' প্রয়োগ করতে পারেন গম্ভীর।
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের মেগা ফাইটে মুখোমুখি গতবারের দুই ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা। ৪টি করে ম্যাচ জিতে সুপার এইটে পৌছেছে সূর্যকুমার যাদব ও এইডেন মার্করামের দল। ফলে সুপার সানডে-তে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
advertisement
advertisement
ভারতীয় দলের জন্য তিন নম্বর ব্যাটিং পজিশনটি বর্তমানে অন্যতম দুর্বলতা। তিলক বর্মা এই পজিশনে খেলছেন, কিন্তু চোট কাটিয়ে দলে ফেরার পর তিনি প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারেননি। তিনি টুর্নামেন্টে ৪ ম্যাচে ১০৬ রান করেছেন, গড় ২০.৫৬ এবং স্ট্রাইক রেট ১২০.৪৬। তিনি ধীরগতিতে খেলছেন এবং বেশি বল খেলেও রান তুলতে পারছেন না। ফলে তিনি দলের দুর্বলতা হিসেবে ধরা দিচ্ছেন।
advertisement
এমন পরিস্থিতিতে সুপার–৮ ম্যাচগুলোতে তিলক বর্মাকে বাদ দিয়ে তিন নম্বরে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হতে পারে। সঞ্জু দ্রুত রান তোলার জন্য পরিচিত এবং স্পিনারদের বিরুদ্ধে তার স্ট্রাইক রেট খুব ভালো। তিনি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে তিন নম্বরে দুর্দান্ত ব্যাটিং করেছেন, তাই এই পজিশনের জন্য তিনি ভালো বিকল্প হতে পারেন।
advertisement
advertisement
advertisement
ওয়াশিংটন সুন্দর দলে থেকে যেতে পারে রিঙ্কু সিংয়ের জায়গায়। রিঙ্কু গ্রুপ পর্বে সবকটি ম্যাচ খেলেও আহামরি কোনো পারফরম্যান্স করতে পারেননি। সুন্দ খেললে সেই জায়গায় অলরাউন্ড অপশন বাড়বে। আর দলের স্পিন অ্যাটাক অনেক শক্তিশালী হবে। এমনিতেই প্রোটিয়ারা স্পিনের বিরুদ্ধে দুর্বল, ফলে ৪ প্রধান স্পিনার খেলিয়ে বাজিমাত করার মাস্টার প্ল্যান তৈরি করতে পারেন গম্ভীর।
advertisement






