advertisement

ছোলা, মটর, কুমড়োর বীজ আর কাগজ, এত সুন্দর জিনিস! বিশেষ সক্ষম মেয়েদের গুন দেখলে আপনিও কুর্নিশ জানাবেন

Last Updated:

ওরাও পারে, আর পাঁচ জন সাধারণ ছেলেমেয়েদের মত ওদের সৃজনশীলতা এবং কর্মক্ষমতা একই। কেউ ঠিক মত কথা বলতে পারে না, কারও বুদ্ধিমত্তা অনেকটাই কম।

+
রাখি

রাখি তৈরিতে ব্যস্ত মহিলারা

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ওরাও পারে, আর পাঁচ জন সাধারণ ছেলেমেয়েদের মত ওদের সৃজনশীলতা এবং কর্মক্ষমতা একই। কেউ ঠিক মত কথা বলতে পারে না, কারও বুদ্ধিমত্তা অনেকটাই কম। কেউ তার পরিবারকে হারিয়েছে ছোট্টবেলায়। তবুও তাদের হাতে রয়েছে যাদু। রাখি বন্ধন উৎসবের আগে প্রায় দু’মাস ধরে নিজেদের শিল্প ভাবনা ও শিল্প নিপুনতায় ফুটিয়ে তুলেছে এক একটি জিনিস। শুধু তাই নয়, এই জিনিস বানিয়ে একদিকে যেমন নিজেরাও স্বনির্ভর হওয়ার দিশা খুঁজে পাচ্ছে তেমনই দিচ্ছে সবুজের বার্তা। পরিবেশবান্ধব এই সকল জিনিস তৈরি করে স্বনির্ভর হওয়ার দিশা বিশেষভাবে সক্ষম মেয়েদের।
ওরা সাধারণ ছেলেমেয়েদের থেকে আলাদা। তবে ওদের কর্ম ক্ষমতা, সৃজনশীলতা এবং মানসিকতা অন্যদের থেকে আলাদা নয়। শারীরিকভাবে বিশেষ সক্ষম ওরা, তবে ওরাও চেষ্টা করে সমাজে অন্যদের মত মূল স্রোতে চলার। তাদের সহযোগিতা করেন তাদের প্রশিক্ষকেরা। রাখি বন্ধন উৎসবের আগে প্রতিবছরের মত এবারও রাখি তৈরি করছে বিশেষভাবে সক্ষম মেয়েরা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মানব কল্যাণ কেন্দ্রের আবাসিক মেয়েরা তৈরি করছে পরিবেশ বান্ধব রাখি। যা বিক্রির পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরে গিয়ে আধিকারিকদের হাতে বেঁধে দেবে।
advertisement
advertisement
প্রায় দু’মাস ধরে প্রশিক্ষকের প্রশিক্ষণ নিয়ে পশ্চিম মেদিনীপুরের বিশেষভাবে সক্ষম এই মেয়েরা ধান, কাগজ, পাট, ছোলা, মটর দিয়ে তৈরি করছে পরিবেশবান্ধব রাখি। একদিকে যেমন রাখির মধ্যে দিয়ে পরিবেশ সচেতনতা এবং সবুজের বার্তা দিচ্ছেন তারা তেমনই তাদের মধ্যে সৃজনশীলতা বোধের উন্মেষেই এই ভাবনা কর্তৃপক্ষের। শুধু তাই নয়, রাখির প্রশিক্ষণ নিয়ে আগামী ভবিষ্যতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে, স্বনির্ভরতার ভাবনা দিচ্ছেন তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবারও প্রায় দেড় থেকে দু’হাজার রাখি তৈরি করেছে তারা, তবে সম্পূর্ণটাই পরিবেশ সহযোগী। রাখি বন্ধন উৎসবে হোমের সকল মেয়েরা মিলে বিভিন্ন আধিকারিকদের রাখি পরিয়ে দেবে তারা। স্বাভাবিকভাবে বিশেষভাবে সক্ষমতা সমাজে প্রতিবন্ধকতা নয়, তা প্রমাণ করেছে এই মেয়েরা তাদের সৃজনশীলতা এবং উদ্যোগ অবাক করবে সকলকে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছোলা, মটর, কুমড়োর বীজ আর কাগজ, এত সুন্দর জিনিস! বিশেষ সক্ষম মেয়েদের গুন দেখলে আপনিও কুর্নিশ জানাবেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement