advertisement

WB Panchayat Election 2023: শনিবারের আতঙ্ক এখনও কাটেনি! পুনঃনির্বাচন শুনেই পালাচ্ছেন ৭০০ ভোটার

Last Updated:

WB Panchayat Election 2023: শনিবার বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল আরামবাগের হিয়াতপুর। আক্রান্ত হয়েছিলেন ভোট কর্মীরা। আর তার জেরে আজ, সোমবার পুনঃনির্বাচন। কিন্তু ভোটারদের মধ্যে তীব্র আতঙ্ক।

শনিবারের আতঙ্ক এখনও কাটেনি! পুনঃনির্বাচন শুনেই পালাচ্ছেন ৭০০ ভোটার
শনিবারের আতঙ্ক এখনও কাটেনি! পুনঃনির্বাচন শুনেই পালাচ্ছেন ৭০০ ভোটার
আরামবাগঃ শনিবার বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছিল আরামবাগের হিয়াতপুর। আক্রান্ত হয়েছিলেন ভোট কর্মীরা। আর তার জেরে আজ, সোমবার পুনঃনির্বাচন। কিন্তু ভোটারদের মধ্যে তীব্র আতঙ্ক। আর তাতেই এলাকার শেখপাড়া প্রায় ৭০০ জন ভোটার আতঙ্কে ভোট দিতে যেতেই চাইছেন না।
advertisement
তাঁদের স্পষ্ট কথা তাঁরা কেউই শহীদ হতে চান না। তাঁদের একটাই দাবি পুলিশ এবং কেন্দ্র বাহিনী ভোট কেন্দ্রে নিয়ে যায় এবং বাড়ি পৌঁছে দেয় তবেই তারা ভোট দেবেন। ভোটের দিন সারা রাজ‍্য যে মৃত্যুমিছিল দেখেছে তারপর আতঙ্কে গোটা বাংলা। তাই, ভোট দিতে নারাজ একাধিক ভোটার। শনিবার, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের নামে যে রক্তের বন‍্যা বয়ে গেল তা দেখে উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। সবার একটাই প্রশ্ন, এই মৃত্যু মিছিলের শেষ কোথায়?
advertisement
আরও পড়ুনঃ ব্যালট বক্স বদলের অভিযোগ বিডিও-র বিরুদ্ধে, খবর পেতেই যা করল কংগ্রেস কর্মীরা!
ভোট শুরুর প্রায় এক মাস আগে থেকেই ফুটছে গ্রাম বাংলা। যেই উত্তাপের আঁচে পুড়েছে রাজ্যের আনাচ-কানাচ। গণতন্ত্রের বৃহত্তম উৎসব শুরুর আগে থেকেই মুড়ি-মুড়কির মতো লাশ পড়তে শুরু করেছিল একের পর এক। ভোটের দিন সেই মৃত্যুমিছিল যোগ হল আরও সংখ‍্যা! ফিরে এল ২০১৮ সালের সেই দুঃস্বপ্নের দিনগুলি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: শনিবারের আতঙ্ক এখনও কাটেনি! পুনঃনির্বাচন শুনেই পালাচ্ছেন ৭০০ ভোটার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement