advertisement

বইমেলার মঞ্চে ‘বাবুজি ধীরে চলনা’ হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Last Updated:

রবিবার এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে হাওড়া ডোমজুড় বই মেলায় | বিগত ১৫ বছর ধরে এই বইমেলা চলছে ৷

#হাওড়া: বইমেলার মঞ্চে ‘দম মারো দম’ গান শুনে হঠাৎ করেই চমকে গেলেন মেলায় আসা বই প্রেমীরা ৷প্রথমে মনে হয়েছিল সাউন্ড সিস্টেমের সঙ্গে যুক্ত লোকেদের ভুল ৷  পরে অবশ্য ভুল ভাঙল যখন মঞ্চে ‘বাবুজি ধীরে চলনা’ গান শুরু করলেন গায়িকা  ৷
রবিবার এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে হাওড়া ডোমজুড় বই মেলায় | বিগত ১৫ বছর ধরে এই বইমেলা চলছে ৷ ২০২০ সালের বইমেলা শুরু হয় শনিবার | বই মেলায় বইয়ের সঙ্গে রয়েছে খাওয়ারের ষ্টলও |  তৈরি করা হয়েছে একটি মঞ্চ, যেখানে অনুষ্ঠিত হয় গান - বাজনা, নাটক, আলোচনা সভা |
শেষ ১৪ বছর ধরে চলছিল এই অনুষ্ঠান | যেখানে এলাকার স্কুল ও বিভিন্ন সংস্থার কচি-কাঁচারা অনুষ্ঠান করতেন | হঠাৎ করেই রবিবার সন্ধায় যেন তাল কাটল গোটা অনুষ্ঠানের | একটি শিক্ষামূলক অনুষ্ঠানের মঞ্চে হিন্দি চটুক গানের আসর এবং গানের সাথে শিল্পীর কোমর দুলিয়ে দর্শক টানার কৌশল যেন কিছুটা লজ্জায় ফেলেছিল উপস্থিত ব্যক্তিদের |
advertisement
advertisement
বইমোলার মঞ্চে হিন্দি গানের সঙ্গে উদ্দাম গানের নাচ সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই সমালোচনার ঝড় উঠেছ ৷  তবে মেলা উদ্যোগক্তাদের দাবি শিল্পী এলাকার বাসিন্দা হওয়ায় তাকে সুযোগ দেওয়া হয়েছিল ৷তবে তিনি যে এই ধরণের অনুষ্ঠান করবেন তা তারা ঠিক বুঝে উঠতে পারেননি ৷ বই মেলায় আসা বইপ্রেমী মানুষরা এই ধরণের অনুষ্ঠানকে বইমেলার অঙ্গ বলে মেনে নিতে পারছেন না ৷ এতে শিল্পী ও উদ্যোক্তাদের উভয়ের দোষ বলে মনে করেছেন এলাকার সাংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত মানুষেরা ৷ বই মেলার এই কুরুচিকর অনুষ্ঠাকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরাকে অনেক বেশি অন্যায় কাজ  বলে মনে করছেন তারা | এতে অনেকটাই এই মেলার সুনাম নষ্ট হয়েছে বলে মনে করছেন এলাকাবাসীরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বইমেলার মঞ্চে ‘বাবুজি ধীরে চলনা’ হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement