East Bardhaman News: পূর্বস্থলীতে বন্ধ হয়ে রয়েছে একাধিক তাঁত সমবায়, পুনরায় চালু করার দাবি স্থানীয়দের
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Purnendu Mondal
Last Updated:
পূর্ব বর্ধমানের পূর্বস্থলী জুড়ে বেশ কিছু তাঁত সমবায় সমিতি বন্ধ হয়েছে৷
পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের পূর্বস্থলী জুড়ে বেশ কিছু তাঁত সমবায় সমিতি বন্ধ হয়েছে৷ যার জেরে কাজ হারিয়েছেন একাধিক তাঁত শিল্পী। এক সময় এখানকার তাঁত সমবায় থেকে বাংলার তাঁতিদের বোনা তাঁতের শাড়ি স্পেন, আমেরিকা পর্যন্ত পাড়ি দিয়েছিল। তবে বর্তমানে সে সব সমবায় ধ্বংস হয়ে গিয়েছে৷ বিঘার পর বিঘা জমি পড়ে পড়ে নষ্ট হচ্ছে৷ পরিত্যক্ত কারখানাগুলি থেকে চুরি যাচ্ছে বহু যন্ত্রাংশ৷ ঝোপ জঙ্গলে পরিণত হয়েছে একাধিক সমবায়ের বড় বড় ভবন সহ কারখানা৷ বর্তমানে সেগুলি তদন্ত করে, নতুন ভাবে চালু করার দাবি তুলছেন স্থানীয়রা৷ এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মায়ারানী ক্ষেত্রপাল বলেন, অনেক দিন ধরেই বন্ধ হয়ে রয়েছে। নতুন করে যদি শুরু করা হয় তাহলে ভাল হবে। অনেক মানুষ তাদের কাজ ফিরে পাবে।
পূর্বস্থলী দুই ব্লকে ২৫ থেকে ৩০ টি তাঁত সমবায় এখন বন্ধ হয়ে গিয়েছে৷ কোনওটাতে এখন চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আবার কয়েক বিঘা জমিতে গড়ে ওঠা তাঁত সমবায় কারখানা জঙ্গলে ঢেকে গিয়েছে। পূর্বস্থলীর সুলুন্টুতে ৯০ এর দশকে গড়ে উঠেছিল দেশবন্ধু পাওয়ারলুম৷ সেখানে তখন ১৫ জন সদস্য ছিলেন৷ সে সময় দেশবন্ধুর হাত ধরেই পাওয়ালুমের সমবায় চালু হয়েছিল৷ একটা সময় এই সমবায়ের হাত ধরেই নব্বই এর দশকে শাড়ি বিদেশে পাড়ি দিয়েছিল৷ এখন সেটাও বন্ধ৷ পূর্বস্থলী নবপল্লীর সমবায় আরও বড় জায়গা জুড়ে রয়েছে৷ সেটা ১৯৮২ সালে তৈরি হয়েছিল৷
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছাপা শাড়ির জন্যও আলাদা কারখানা গড়ে উঠেছিল৷ এখন ওই সমবায়ে রাত হলেই অসাধু কাজকর্ম চলে৷ সেখানে যে দ্বিতল বড় সমবায় আছে তা কার্যত দেখাই যায় না। বড় জঙ্গল গড়ে উঠেছে ওই সমবায়কে ঘিরে৷ পূর্বস্থলীর কলুপাড়াতেও বন্ধ হয়ে পড়ে রয়েছে সমবায় তন্তুশ্রী৷ সেটাও নাকি তেত্রিশ বছর আগে বন্ধ হয়ে গিয়েছে৷ আগে সেখানে লুঙ্গি, ভাল শাড়ি তৈরি হত৷ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “আমাদের সরকার সমবায়গুলি পুনুরুজ্জীবিত করার চেষ্টা করছে৷ বর্তমানে যেসব সমবায় রয়েছে তাদের কোটি কোটি টাকা ঋণ মকুব করে তাঁতিদের পাশে দাঁড়িয়েছে সরকার।”
advertisement
একটা সময় ভাগীরথীর পাড়ে পূর্বস্থলী জুড়ে তাঁতের সাম্রাজ্য গড়ে উঠেছিল৷ এখন তার সিকি ভাগ নেই৷ যেটুকু রয়েছে তাও আবার গুজরাটের সুরাট শাড়িতে বাজার শেষ করছে৷ বাংলার তাঁতশিল্পীরা অনেকেই কাজ হারিয়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। বর্তমানে সকলেই চাইছেন বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলি যেন পুনরায় চালু করা হয়। তাঁত সমবায়গুলি নতুন করে শুরু হলে কর্মসংস্থান হবে বহু মানুষের।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 14, 2025 5:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: পূর্বস্থলীতে বন্ধ হয়ে রয়েছে একাধিক তাঁত সমবায়, পুনরায় চালু করার দাবি স্থানীয়দের








