advertisement

কলকাতায় দুর্যোগ! ঝড়বৃষ্টির মাঝে আকাশে ৫০ মিনিট চক্কর কাটল অমিত শাহের বিমান! অবশেষে নিরাপদে অবতরণ

Last Updated:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কলকাতায় আসার সময়েই বিপত্তি! কলকাতার আকাশে দুর্যোগের ফলে বিমান নামতে বিলম্ব। জানা গিয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি ও বিদ্যুতের ঝলকানির ফলে বিমান নামতে বিলম্ব হয়।

অমিত শাহ
অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কলকাতায় আসার সময়েই বিপত্তি! কলকাতার আকাশে দুর্যোগের ফলে বিমান নামতে বিলম্ব। জানা গিয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি ও বিদ্যুতের ঝলকানির ফলে বিমান নামতে বিলম্ব হয়।
অমিত শাহের বিমান প্রথমে কৃষ্ণনগরের আকাশে চক্কর কাটে। এরপর হাবরা, বনগাঁ হয়ে কৃষ্ণনগর আকাশেও চক্কর কাটতে হয় এই বিমানকে। বিমান নামার ক্ষেত্রে সাময়িক সমস্যা দেখা যায়। কিন্তু, যেহেতু বিএসএফের স্পেশাল ফ্লাইট সেই কারণে বড় কোন সমস্যার সম্মুখীন হতে হয় নি।
ঝড় বৃষ্টির কারণে আকাশে বেশ কিছুক্ষণ চক্কর খায় বিমান। রাত ১০টা ৪৬ মিনিটে দিল্লি থেকে উড়ান দেয় এই বিশেষ বিমান। দমদম বিমানবন্দরে ঢুকতে সম্ভবত রাত সাড়ে বারোটা পেরিয়ে যায়। অবশেষে রাত দেড়টার কিছু পরে দমদম বিমানবন্দরে অবতরণ করে অমিত শাহের বিমান। প্রায় ৫০ মিনিট মাঝ আকাশে চক্কর কাটার পর নিরাপদে অবতরণ করে এই বিমান। বিমান নামার পরেই হোটেলের উদ্দেশে রওনা হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
advertisement
advertisement
প্রসঙ্গত, শনিবার তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেশ করবে বিজেপি। শনিবার দুপুর ১২টা নাগাদ নিউটাউনের পাঁচতারা হোটেলে সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এই কর্মসূচির জন্য আজ, শুক্রবার রাতেই কলকাতায় আসার কথা ছিল শাহের। কর্মসূচির পর দিল্লি ফিরে যাবেন বলেই খবর।
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে চলছে বিজেপি। যা বিজেপি চার্জশিট নাম দিয়েছে। রাজ্যের বিভিন্ন দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্যের বেহাল দশা, কর্মস্থানের অভাব, প্রশাসনিক দুর্বলতা-সহ একাধিক অভিযোগ তুলতে চলেছেন অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা, সপ্তম পে কমিশন -সহ একাধিক ইস্যুকেও ‘চার্জশিটে’ রাখা হচ্ছে বলে খবর বিজেপি সূত্রে। মূলত এই ‘চার্জশিট’ পেশ করতেই অমিত শাহের ঝটিকা সফর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় দুর্যোগ! ঝড়বৃষ্টির মাঝে আকাশে ৫০ মিনিট চক্কর কাটল অমিত শাহের বিমান! অবশেষে নিরাপদে অবতরণ
Next Article
advertisement
East Bardhaman News: দুপুরে মাটিতে শুয়ে ঘুমোচ্ছিল ৪ বছরের শিশু, আচমকা মাথার উপর ভেঙে পড়ল ছাদের একাংশ! মর্মান্তিক পরিণতি
সরকারি আবাসনের ছাদ ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুর, কেতুগ্রামে গাফিলতির অভিযোগ
  • কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি আবাসনে ছাদ ভেঙে পড়ে

  • মৃত্যু হল মাত্র চার মাসের শিশু

  • এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের গাফিলতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement