Second Supplimentary Voter List: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় কাজল শেখের নাম
- Reported by:Souvik Roy
- Published by:Rukmini Mazumder
Last Updated:
অবশেষে বিচারাধীন তকমা সরে গেল কাজল শেখের মাথা থেকে! তারপর তিনি কী জানালেন?
বীরভূম,সৌভিক রায়: সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। সামনের এপ্রিল মাসের ২৩ তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন। দ্বিতীয় দফায় নির্বাচন এপ্রিল মাসের ২৯ তারিখ। বীরভূম জেলায় মোট ১১ টি বিধানসভায় প্রথম দফায় নির্বাচন ২৩ তারিখ। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল নিজেদের প্রচার শুরু করে দিয়েছেন। বীরভূম জেলার হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী ফাইজুল হক ওরফে কাজল শেখ এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন।
যদিও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর ভোটার তালিকায় তিনি বেশ কয়েকদিন থেকে তিনি বিচারাধীন ছিলেন। দ্বিতীয় দফার এসআইয়ের লিস্ট প্রকাশ হওয়ার পরেও তিনি বিচারাধীন ছিলেন। অবশেষে শুক্রবার তিনি সেই বিচারাধীন দশা থেকে মুক্তি পেলেন।
এই বিষয়ে কাজল শেখ জানান ” আগেও যা উত্তর দিয়েছি, আজও সেই উত্তর দেব! বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। যদিও বিজেপি চেয়েছিল নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে সারা বাংলায় যাঁরা ভোটার, তাঁরা যাতে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে! কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে নির্বাচন কমিশন, যাকে বিজেপি কাজে লাগাচ্ছে তার কোনও ধরনের দায় দায়িত্ব থাকবে না।”
advertisement
advertisement
তিনি আরও জানান ” কোন মানুষটা ভোট দিতে পারবে কে পারবে না, তাদের পেপার বৈধ নাকি বৈধ নয়, সেই বিচার করার অধিকার নির্বাচন কমিশনের নেই, সেই বিচার করার অধিকার মহামান্য আদালতকে দেওয়া হয়েছে।”
Location :
Birbhum,West Bengal
First Published :
Mar 28, 2026 1:00 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Second Supplimentary Voter List: দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় কাজল শেখের নাম










