Second Supplimentary Voter List:প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, প্রায় ১২ লক্ষ বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ করল কমিশন
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
Second Supplimentary Voter List:এসআইআর প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ ভোটারদের দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে ওই তালিকা প্রকাশ করেছে তারা।
কলকাতা: প্রকাশিত হল দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। আজ প্রায় ১২ লক্ষ বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ হল নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ সোমবার ও শুক্রবার মিলিয়ে প্রায় ২২ লক্ষ বিচারাধীনে থাকা ভোটারদের তালিকা প্রকাশ হল বলেই কমিশন সূত্রে খবর। আজকের তালিকায় এখনও পর্যন্ত ‘ডিলিট’ হয়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ নাম বুথভিত্তিক বলেই কমিশন সূত্রে খবর। যদিও এখনও পর্যন্ত প্রায় ৩৭ লক্ষ অভিযোগের নিস্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন বলেই কমিশন সূত্রে খবর।
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এর পর গত ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করে তারা। শুক্রবার গভীর রাতে দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ পেল। এই নিয়ে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করল কমিশন।
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম রয়েছে বীরভূম জেলার হাঁসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী ফাইজুল হক ওরফে কাজল শেখের। দ্বিতীয় দফার এসআইয়ের লিস্ট প্রকাশ হওয়ার পরেও তিনি বিচারাধীন ছিলেন। অবশেষে শুক্রবার তিনি সেই বিচারাধীন দশা থেকে মুক্তি পেলেন।
advertisement
advertisement
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ। পরে ১৬ ডিসেম্বর প্রকাশিত SIR-এর প্রথম খসড়ায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যায়। এরপর ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় আরও প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ পড়ে। যদিও পরবর্তীতে ১ লক্ষ ৮২ হাজার নাম নতুন করে তালিকায় যুক্ত হয়, যার ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় প্রায় ৭ কোটি সাড়ে ৫ লক্ষ। তবে বর্তমান পরিস্থিতিতে যদি সম্ভাব্য ছাঁটাইয়ের হিসাব ধরা হয়, তাহলে রাজ্যের মোট ভোটার সংখ্যা কমে প্রায় ৬ কোটি ৮০ লক্ষে নেমে আসতে পারে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় ৮৬ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যদিও এই হিসেব এখনও চূড়ান্ত নয়, শেষ পর্যন্ত সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2026 12:48 AM IST











