হাসপাতালের কর্মী আবাসনে মর্মান্তিক মৃত্যু! ছাদের চাঙড় ভেঙে প্রাণ হারাল তিন মাসের শিশু কন্যা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
হাসপাতালের কর্মী আবাসনের ছাদের অংশ ভেঙে পড়ে প্রাণ গেল তিন মাসের এক ঘুমন্ত শিশুকন্যার। হৃদয়বিদারক এই দুর্ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে কেতুগ্রাম ব্লক হাসপাতালের কর্মী কোয়ার্টারে।
হাসপাতালের কর্মী আবাসনের ছাদের চাঙড় ভেঙে তিন মাসের ঘুমন্ত শিশুকন্যার মৃত্যু। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কেতুগ্রাম ব্লক হাসপাতালের কর্মী আবাসনে।মৃত শিশুকন্যার মা শিবানী সোরেন বলেন,আমার মেয়ে মেঝেয় ঘুমাচ্ছিল। আমার স্বামী শানু সোরেন পাশেই শুয়ে ছিল। আমি বই পড়ছিলাম। আচমকা ছাদের চাঙর ভেঙে মেয়ের উপর পড়ল। গুরুতর জখম কন্যাকে নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়। স্বাস্থ্য দপ্তরের গাফিলতিতে আমার এত বড় ক্ষতি হল।আবাসনের ঘরগুলো বিপজ্জনক অবস্থায় আছে। মেরামত করে দিলে এই ঘটনা হত না। কেতুগ্রাম ব্লক হাসপাতালের আবাসনের হাল যে খারাপ সে কথা আমি বার বার কেতুগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ সাহেবকে জানিয়েছি। স্বাস্থ্যকর্মী হয়ে আমরা সুবিধা না পেলে কি করে অন্যকে পরিষেবা দেব। মৃত শিশুকন্যার বাবা শানু বেসরা কেতুগ্রাম ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট। শিবানী সোরেন কাটোয়া পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের অস্থায়ী স্বাস্থকর্মী।
এই ঘটনায় কাটোয়ার সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৌভিক আলম বলেন, খুবই দু:খজনক ঘটনা। ঘটনার তদন্ত করা হবে। বি এম ও এইচ-এর কাছে রিপোর্ট তলব করা হয়েছে। আবাসনের হাল ফেরাতে উর্ধতন কর্ত্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেইদিকে নজর দেওয়া হবে। কেতুগ্রামের ব্লক স্বাস্থ্য কেন্দ্রের অধিকাংশ আবাসন বিপজ্জনক ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2026 1:09 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
হাসপাতালের কর্মী আবাসনে মর্মান্তিক মৃত্যু! ছাদের চাঙড় ভেঙে প্রাণ হারাল তিন মাসের শিশু কন্যা











