advertisement

Hooghly News: হাই স্কুলের বিজ্ঞান বিভাগে নেই ল্যাবরেটরি ও শিক্ষক, বাধ্য হয়ে কলা বিভাগে পড়ছে পড়ুয়ারা

Last Updated:

গ্রামে স্কুলে সরকারি অনুদান না মেলায় কেমিস্ট্রি বায়োলজি ও ভূগোলের ল্যাবটারি চালু করা যায়নি। এলাকার ছাত্রছাত্রীদের আগ্রহ থাকলেও বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারছে না গ্রামের বিদ্যালয়ে।

+
স্কুল 

স্কুল 

গোঘাট: গ্রামে স্কুলে সরকারি অনুদান না মেলায় কেমিস্ট্রি, বায়োলজি ও ভূগোলের ল্যাবটারি চালু করা যায়নি। এলাকার ছাত্রছাত্রীদের আগ্রহ থাকলেও বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারছে না গ্রামের বিদ্যালয়ে। বাধ্য হয়েই দশ বারো কিলোমিটার দূরের স্কুলে বিজ্ঞান নিয়ে পড়তে যেতে হচ্ছে। অন্যদিকে শিক্ষকের অভাবেও বিজ্ঞান বিভাগের আলাদা শিক্ষক দেওয়া যাইনি বিদ্যালয়ে এমনটাও অভিযোগ। এমনই চিত্র উঠে এল গোঘাটের পশ্চিমপাড়া হাই স্কুল, পাবা হাই স্কুল সহ একাধিক স্কুলে।
জানা যায় বিজ্ঞান বিভাগ চালু করা যায়নি ল্যাবটারির অভাবে। অন্যদিকে রতনপুর হাই স্কুলে অস্থায়ী শিক্ষক দিয়ে চলছে একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ। রতনপুর বিদ্যালয় থেকে ও এলাকার বেশ কিছু সহৃদয় ব্যক্তির সাহায্যে ল্যাবটারি তৈরি করা হয়েছে। ল্যাবরটরি ফান্ডের জন্য সরকারের কাছে আবেদন জানান হয়েছে।বিজ্ঞান বিভাগ না থাকায় গ্রাম গঞ্জের প্রতিভাবান ছাত্র-ছাত্রীরা বাধ্য হয়েই গ্রামের ছেলেরা কলা বিভাগে ভর্তি হচ্ছে। নকুণ্ডা কাত্তায়নি হাইস্কুলে ২০১২ সালে ভূগোলের ল্যাবটারি মঞ্জুর হলেও এখনও অনুদান মেলেনি। রীতিমতো এই ঘটনায় চিন্তা বাড়ছে শিক্ষক থেকে ছাত্রদের।
advertisement
advertisement
স্কুলের শিক্ষকেরা জানান, কয়েক বছর হল সরকারি অনুদান না মেলার ফলে বিজ্ঞান বিভাগের ক্লাস করানও যাচ্ছে না। মূলত ল্যাবরেটরি করা যায়নি শ্রেণিকক্ষে। গ্রামেগঞ্জে অনেক ছেলে মেয়ের ইচ্ছা থাকলেও তাদেরকে বাধ্য হয়ে দূর দূরান্তের স্কুলে ভর্তি হচ্ছে বিজ্ঞান বিভাগে।স্কুলের এক ছাত্রীর বক্তব্য বিজ্ঞান বিভাগ চালু করলেও ল্যাবরটরি না থাকার ফলে ভর্তি হতে পারছি না। গ্রামের স্কুল থেকে অনেক দূরে কষ্টের মধ্যে দিয়ে পড়াশুনা করতে হয়। সরকার অন্যদিকে খরচা করছেন কিন্তু পড়াশোনা দিকে নজর দিচ্ছে না বলেই অভিযোগ করছেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সব মিলিয়ে এখন দেখার এভাবেই ল্যাবরেটরি না থাকার ফলে বিজ্ঞান বিভাগ বন্ধ থাকবে না সরকারি অনুদান পেয়ে চালু হবে পঠনপাঠন।
Suvojit Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হাই স্কুলের বিজ্ঞান বিভাগে নেই ল্যাবরেটরি ও শিক্ষক, বাধ্য হয়ে কলা বিভাগে পড়ছে পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement