advertisement

মহিলাদের স্বনির্ভর করার প্রয়াস, বীরভূমে রমরমিয়ে চলছে সবলা মেলা

Last Updated:

সিউড়ির বেণীমাধব মাঠে ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে সবলা মেলার । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী , জেলা শাসক বিধান রায় , লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত সিংহ-সহ অন্যান্য আধিকারিকরা

#বীরভূম: সিউড়ির বেণীমাধব মাঠে ইতিমধ্যেই উদ্বোধন হয়েছে সবলা মেলার । উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী , জেলা শাসক বিধান রায় , লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিত সিংহ-সহ অন্যান্য আধিকারিকরা ।
পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে  বীরভূমের সিউড়ি বেণীমাধব মাঠে উদ্বোধন হয় সবলা মেলার । উদ্বোধনের শুরুতেই জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী ফিতে কেটে সূচনা করেন এই মেলার । তারপরই প্রদীপ প্রজ্জ্বলন করেন জেলা শাসক বিধান রায় , জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী , জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ-সহ উপস্থিত বিশিষ্ট জনেরা ।  মেলা চলবে ১১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত । মেলায় রয়েছে সিউড়ি ব্লক , সাইথিয়া ব্লক , বোলপুর ব্লক , নানুর ব্লক , ইলামবাজার ব্লক-সহ বিভিন্ন ব্লকের ৩৭ টি স্বনির্ভর গোষ্ঠীর স্টল ।  রয়েছে হাতের তৈরি জাপাকাপর , ব্যাগ , বিভিন্ন ঘর সাজানোর জিনিস থেকে খাবার জিনিস ।
advertisement
জেলা শাসক বিধান রায় বলেন , " এখনকার যুগে মহিলারা অনেক এগিয়ে। তাঁরা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে আরও এগিয়ে যেতে পারেন, তার জন্য প্রশাসন তাঁদের বিভিন্ন উপায়ে সহায়তার হাত বাড়িয়েছে । কয়েক দিন আগেই আমরা মহা ঋণদান মেলার সাহায্যে বেশ কয়েকটি স্বনির্ভর দলকে ঋণ প্রদান করি, যাতে মহিলারা স্বনির্ভর হয়ে এগিয়ে যেতে পারেন । দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মহিলা এবং আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও মহিলা । আমাদের জেলার মহিলারাও নিজের উপার্জনে ধীরে ধীরে স্বনির্ভর হোক । " বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী বলেন , " বর্তমানে মহিলারা স্বনির্ভর হচ্ছেন । তাঁদের জন্য নানা ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন । "
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মহিলাদের স্বনির্ভর করার প্রয়াস, বীরভূমে রমরমিয়ে চলছে সবলা মেলা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement