advertisement

Jhargram News: বিশাল জলরাশি, গভীর শালবন! নতুন এই পিকনিক স্পটে গেলেই প্রাণ জুড়িয়ে যাবে গ্যারান্টি

Last Updated:

শাল ও সোনাঝুরির জঙ্গলে পিকনিক করার ইচ্ছা থাকলে চলে আসুন এই জায়গায়

+
রাজবাঁধ

রাজবাঁধ সংলগ্ন শাল জঙ্গলের নতুন পিকনিক স্পট

ঝাড়গ্রাম: আর মাত্র কয়েকটা দিন, তারপরেই নতুন বছরের আগমন। জমিয়ে পড়েছে শীতও। এই আমেজ উপভোগ করার জন্য বহু মানুষ বেরিয়ে পড়ছেন বাড়ি থেকে পিকনিক করার উদ্দেশ্যে। অনেকেই ঠিক করতে পারছেন না কোথায় পিকনিক করবেন। নদীর তীরে, পাহাড়ের কোলে, না জঙ্গলের ধারে। বাড়ির সামনাসামনি ভাল ডেস্টিনেশন হলে পিকনিক করার মজাটা আরও বেড়ে যায়। শাল জঙ্গল ও সোনাঝুরি বাগানের মধ্যে পিকনিকের নতুন ডেস্টিনেশন হয়ে উঠেছে রাজবাঁধ সংলগ্ন শালের জঙ্গল।
ঝাড়গ্রাম শহর থেকে মাত্র তিন কিলোমিটারের মধ্যে রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেচন্দা এলাকায় রয়েছে বিশাল জলরাশির রাজবাঁধ। বিশাল জলরাশির পাশেই রয়েছে গভীর শাল জঙ্গল। গভীর শাল জঙ্গলের একপাশে হালকা শাল ও সোনাঝুরির মিশ্রণের ছোট্ট একটি বাগান। আর এই বাগানেই নতুন পিকনিক স্পট হিসেবে ধীরে ধীরে আত্মপ্রকাশ করছে। মনোরম পরিবেশের স্নিগ্ধতা উপভোগ করার জন্য ভিড়ো জমছে দূর দূরান্তের বহু পিকনিক পার্টির।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পিকনিক করার পাশাপাশি গভীর শাল জঙ্গলের বুক চিরে চলে গেছে একটি লাল মোরাম রাস্তা, সেই মোরাম রাস্তার মধ্য দিয়ে হেঁটে গিয়ে শাল জঙ্গলের স্বাদও উপভোগ করা যাবে। রাজবাঁধের বিশাল জলরাশিও উপভোগ করা যাবে, বাড়তি পাওনা হিসেবে থাকছে এই সময় পরিযায়ী পাখি দেখার সুযোগ। প্রতিবছর শীতের সময় প্রচুর পরিযায়ী পাখির আগমন হয় রাজবাঁধে।
advertisement
এই শীতের মরশুমে শাল ও সোনাঝুরির জঙ্গলের মধ্যে পিকনিকের আনন্দে মেতে ওঠার ইচ্ছা থাকলে সেরা ডিস্টিনেশন হতে পারে রাজবাঁধ সংলগ্ন শাল জঙ্গল। পিকনিক করার পাশাপাশি বাড়তি পাওনা হিসেবে রয়েছে পরিযায়ী পাখি দেখার সুযোগ।
advertisement
বুদ্ধদেব বেরা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: বিশাল জলরাশি, গভীর শালবন! নতুন এই পিকনিক স্পটে গেলেই প্রাণ জুড়িয়ে যাবে গ্যারান্টি
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement