advertisement

Local News: জমি জট কাটিয়ে রায়দিঘিতে শুরু বাস টার্মিনাস তৈরির কাজ

Last Updated:

এই বাস টার্মিনাস তৈরির জন্য আগেই জায়গা দেখার কাজ শেষ হয়েছিল। শুরু হয়েছিল নির্মাণ কাজ। কিন্তু মাঝপথে সেই কাজ থমকে যায়

+
বাস

বাস টার্মিনান্সের জায়গা

দক্ষিণ ২৪ পরগনা: রায়দিঘিতে তৈরি হবে নতুন বাস টার্মিনাস। ফলে খুশি স্থানীয় বাসিন্দারা। এই বাস টার্মিনাস তৈরি হলে রায়দিঘি ছাড়াও পাথরপ্রতিমা ও কুলতলির বাসিন্দারা খুবই উপকৃত হবেন।
এই বাস টার্মিনাস তৈরির জন্য আগেই জায়গা দেখার কাজ শেষ হয়েছিল। শুরু হয়েছিল নির্মাণ কাজ। কিন্তু মাঝপথে সেই কাজ থমকে যায়। জমিদাতারা আদলতে যাওয়ায় কাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। তবে সেই সমস্যার সমাধান হয়েছে সম্প্রতি। ফলে বাস টার্মিনাস তৈরির কাজে আর কোনও বাধা রইল না। এরপরই নতুন করে কাজ শুরুর সবুজ সঙ্কেত দিয়েছেন পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আগে রায়দিঘি থেকে বাস ধর্মতলায় যেত। কিন্তু বর্তমানে সেই বাস পরিষেবা বন্ধ। বর্তমানে ছোট বাস ডায়মন্ডহারবার পর্যন্ত যায়। নতুন বাস টার্মিনাস হলে সেই সমস্যা মিটবে। এই এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম বাস। নিকটস্থ রেলস্টেশন ২০ কিলোমিটার দূরে অবস্থিত‌। ফলে এই বাস টার্মিনাস তৈরি হওয়া খুবই প্রয়োজন। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকবছরের মধ্যে এই বাস টার্মিনাস তৈরি হয়ে যাবে বলে আশাবাদী সকলেই।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Local News: জমি জট কাটিয়ে রায়দিঘিতে শুরু বাস টার্মিনাস তৈরির কাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement