CPIM: প্রার্থী ঘোষণা হতেই জোর প্রচারে বামের তরুণ তুর্কি! খড়গ্রামের বাড়ি বাড়ি ঘুরলেন ধ্রুবজ্যোতি সাহা
- Reported by:Koushik Adhikary
- Published by:Ankita Tripathi
Last Updated:
CPIM: প্রচার কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সিপিআইএমের যুব নেতা ধ্রুবজ্যোতি সাহা। খরগ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে ইতিমধ্যেই জোরদার জনসংযোগ শুরু করেছে ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। পথসভা, গ্রামভিত্তিক বৈঠক এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব-অভিযোগ শোনার কর্মসূচি চলছে জোরকদমে।
advertisement
DYFI–এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, মুর্শিদাবাদের মাটি চেনা, সর্বক্ষণের পার্টি কর্মী কিন্তু এই পরিচয়গুলোর চেয়েও বড় তাঁর মানুষ হয়ে ওঠা। খরগ্রামে বিধানসভা ভোটের প্রাক্কালে জনসংযোগে নেমেছেন নিত্যদিন ধ্রুবজ্যোতি সাহা। একটা সময় এই খড়গ্রাম ছিল বামেদের আঁতুড়ঘর। প্রয়াত বিধায়ক মানব সাহার উত্তরসূরী ধ্রুবজ্যোতি। খড়গ্রামে লাল ঝান্ডা প্রতিষ্ঠা এখন একমাত্র লক্ষ্য।
advertisement
advertisement
advertisement
এই প্রচার কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সিপিআইএমের যুব নেতা ধ্রুবজ্যোতি সাহা। তিনি বর্তমানে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া-এর রাজ্য সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, কীর্তিপুর, মুরচা, এড়োয়ালী, কদমকান্দী ও ঝিল্লি-সহ একাধিক এলাকায় নিয়মিত প্রচার ও সংগঠন বিস্তারের কাজ চলছে।







