CPIM: 'বামেরা ক্ষমতায় এলে গরিব পরিবার পিছু ৭,৫০০ টাকা পাবে', পটাশপুরের সভা থেকে আশ্বাস সুজনের
- Reported by:Madan Maity
- Published by:Shubhagata Dey
Last Updated:
CPIM: ক্ষমতায় এলে ৭৫০০ টাকা করে সহায়তা, পটাশপুরের সভা থেকে পাল্টা চাল বাম নেতা সুজন চক্রবর্তীর। কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেওয়া বিষয়ে জানিয়েছেন এই বাম নেতা।
পটাশপুর, মদন মাইতি: “বামফ্রন্ট দায়িত্বে এলে গরিব পরিবার পিছু ৭,৫০০ টাকা করে পৌঁছে দেবে।” পটাশপুরের সভা থেকে দাবি বামনেতা সুজন চক্রবর্তীর। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী সৈকত গিরির সমর্থনে জনসভা হয়। সেই সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন তিনি। শুরু থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন বাম নেতা। একাধিক ইস্যুতে তীব্র সমালোচনা করেন। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনি বলেন বামফ্রন্ট দায়িত্ব এলে গরিব পরিবার পিছু ৭৫০০ হাজার টাকা পৌঁছে দেবে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি লক্ষীর ভান্ডার প্রসঙ্গে আরও বলেন, এই প্রকল্পের টাকা বাড়ান হচ্ছে শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে। ২০২১ সালে ৫০০ টাকা দিয়ে শুরু হয়েছিল। তারপর ধাপে ধাপে তা বাড়ান হয়েছে। এখন তা দেড় হাজার টাকায় পৌঁছেছে। কিন্তু তাঁর প্রকৃত উন্নয়নের ভাবনা নেই বলে দাবি। রয়েছে শুধু ভোটের কৌশল। অস্থায়ী কর্মীদের প্রসঙ্গেও প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, ‘রাজ্যের সিভিক ভলেন্টিয়ার-সহ অস্থায়ী কর্মীদের স্থায়ী করা হবে। পাঁচ-সাত হাজার টাকা নয়। একটা সংসার চালাতে যে টাকা খরচ হয় সেই টাকাই তাদের দেওয়া হবে। এখনকার বিবেচনায় নূন্যতম ২১ হাজার টাকা দেওয়া হবে।’
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভোটের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদও, তীব্র গরমে প্রচারের সময় কোন পোশাক পরা ভাল? জানাচ্ছেন বিশেষজ্ঞ
তিনি আরও বলেন, ‘কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেওয়া হবে। রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া শ্রমিকদের জন্য রাজ্যেই কাজের ব্যবস্থা করা হবে।’ রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও তিনি কড়া ভাষায় সমালোচনা করে বলেন, ‘আমরা ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব নেব।’ শিক্ষার মান উন্নয়নে বামফ্রন্ট বিশেষ গুরুত্ব দেবে বলে জানান। পাশাপাশি যুব সাথী প্রকল্প নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, শুধুমাত্র ভোটের আগে এই ধরনের প্রকল্পের প্রচার বাড়ান হয়।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 28, 2026 4:59 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
CPIM: 'বামেরা ক্ষমতায় এলে গরিব পরিবার পিছু ৭,৫০০ টাকা পাবে', পটাশপুরের সভা থেকে আশ্বাস সুজনের








