Job Vacancy: বছরে ছ’লক্ষ টাকা পর্যন্ত বেতন! ইন্টারভিউ দিয়ে সরাসরি শিক্ষক-শিক্ষিকা নিয়োগ! কারা, কীভাবে আবেদন করবেন? জানুন
- Reported by:Madan Maity
- Published by:Shubhagata Dey
Last Updated:
Job Vacancy: বাংলার একটি এডুটেক কোম্পানিতে শিক্ষকতার সুযোগ, বছরে ছ’লক্ষ টাকা পর্যন্ত বেতন। আগ্রহী আবেদনকারীরা কীভাবে, কোথায় আবেদন করবেন? জানুন...
কাঁথি, মদন মাইতি: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আপনার স্বপ্ন যদি শিক্ষকতা করার, তাও আবার কোনও এডুটেক প্ল্যাটফর্মে। তাহলে আপনার জন্য এটি সুবর্ণ সুযোগ। রাজ্যের অন্যতম এডুটেক সংস্থা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। অনলাইন ও অফলাইনে পড়ানোর সুযোগ থাকছে এই পদের মাধ্যমে। বেতনও রাখা হয়েছে আকর্ষণীয়। বার্ষিক ছ’লক্ষ টাকা পর্যন্ত বেতন রয়েছে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানান হয়েছে।
আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করার ইচ্ছা থাকলে এই সুযোগ আপনার জন্য। পূর্ব মেদিনীপুর কাঁথির বঙ্গ মিস্ত্রি, রাজ্যের একটি পরিচিত এডুটেক প্ল্যাটফর্ম। এই সংস্থা সারা বাংলায় অনলাইন ও অফলাইনের মাধ্যমে কোচিং পরিষেবা দিয়ে থাকে। তাদের নিজস্ব লার্নিং অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বোর্ডের সিলেবাসের পাশাপাশি নিট এবং জি-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও করান হয়। বর্তমানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১০ হাজারের বেশি পড়ুয়া এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছে। অনলাইনের মাধ্যমে সহজ ভাষায় বিষয়ভিত্তিক শিক্ষা দেওয়াই এই সংস্থার মূল লক্ষ্য।
advertisement
আরও পড়ুনঃ সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি! মালদহে একাধিক শূন্যপদে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ, আজই আবেদন করুন
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদার্থবিদ্যায় দু’টি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানান হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণী সঙ্গে নিট, জি এবং অষ্টম থেকে দশম শ্রেণি। দু’টি বিভাগেই শিক্ষক নিয়োগ করবে এই এডুটেক কোম্পানি। প্রতিটি বিষয়ের জন্য যোগ্য প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। তবে আবেদনের ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষক হিসেবে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে শুধুমাত্র স্নাতক থাকলেই হবে। কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য আবেদন করতে হলে পার্থিব অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি, পিএইচডি বা বি.টেক থাকতে হবে। দু’টি বিভাগেই আবেদন করতে হলে দু বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বেতন রয়েছে বার্ষিক ছ’লক্ষ টাকা পর্যন্ত। সাক্ষাৎকারের সময় প্রার্থীর অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রচারে বেরিয়ে হাঁটছেন মাইলের পর মাইল! ফিট থাকতে পায়ের আরামে কোন জুতো বেছে নেন প্রার্থীরা? জানাচ্ছেন বিশেষজ্ঞ
বঙ্গ মিস্ত্রি এডুটেক প্ল্যাটফর্মের ফাউন্ডার এন.কে.ডি স্যার বলেন, “কয়েক বছর আগে আমরা ইউটিউবের মাধ্যমে আমাদের জার্নি শুরু করেছিলাম। ধীরে ধীরে আমরা নিজেদের একটি লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করেছি। আজ আমাদের অনলাইন প্ল্যাটফর্মে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পড়ুয়া যুক্ত রয়েছে। আমরা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পাশাপাশি নিট ও জি পরীক্ষার কোচিং দিই।” আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের শীঘ্রই সম্পূর্ণ সিভি ই-মেল করে পাঠাতে হবে info@bongmistry.com ঠিকানায়।
Location :
Contai,Purba Medinipur,West Bengal
First Published :
Mar 28, 2026 2:58 PM IST










