advertisement

Indian Railway: রেললাইন কার? ট্রেনের লাইনে যেকোনও ধরণের অনুপ্রবেশ নিষিদ্ধ! গবাদি পশু নিয়ে সতর্ক করল পূর্ব রেল

Last Updated:

Indian Railway: ট্রেনের অবাধ পথ নিশ্চিত করতে সেখানে যেকোনও ধরণের অনুপ্রবেশ নিষিদ্ধ। পূর্ব রেল বারবার স্থানীয় গ্রামবাসীদের নিয়ে সচেতনতামূলক অভিযান চালিয়েছে যাতে তারা নিজেরা রেললাইনে ঘোরাঘুরি না করেন এবং তাদের গবাদি পশু বা পোষা প্রাণীদের রেললাইনে ছেড়ে না দেন

রেললাইন কার? ট্রেনের লাইনে যেকোনও ধরণের অনুপ্রবেশ নিষিদ্ধ! গবাদি পশু নিয়ে সতর্ক করল পূর্ব রেল
রেললাইন কার? ট্রেনের লাইনে যেকোনও ধরণের অনুপ্রবেশ নিষিদ্ধ! গবাদি পশু নিয়ে সতর্ক করল পূর্ব রেল
কলকাতা: বলুন তো দেখি, রেললাইন কার? নিশ্চিতভাবেই এটি চাকার ওপর ভর করে চলা ইঞ্জিন এবং ট্রেনের কোচগুলোর জন্য, যা এই লৌহপথ দিয়ে যাতায়াত করে। রেললাইনের ওপর শুধুমাত্র ট্রেনেরই চলাচল করার অধিকার রয়েছে। ট্রেনের অবাধ পথ নিশ্চিত করতে সেখানে যেকোনও ধরণের অনুপ্রবেশ নিষিদ্ধ। মানুষের বুদ্ধি আছে, তাই তারা জানে যে রেললাইন পার হওয়া প্রাণঘাতী হতে পারে। সবাই এটা বোঝে। কিন্তু এই অবুঝ পশুদের তো এসব শেখার কোনও পাঠশালা নেই।
পূর্ব রেল বারবার স্থানীয় গ্রামবাসীদের নিয়ে সচেতনতামূলক অভিযান চালিয়েছে যাতে তারা নিজেরা রেললাইনে ঘোরাঘুরি না করেন এবং তাদের গবাদি পশু বা পোষা প্রাণীদের রেললাইনে ছেড়ে না দেন। রেললাইন পারাপার রুখতে প্রাথমিক প্রতিবন্ধক হিসেবে রেলওয়ে ট্র্যাকের পাশে বেড়া বা ‘বেরিয়ার’ তৈরি করছে৷ কিন্তু স্থানীয় মানুষ এগিয়ে না এলে কোনও ব্যারিয়ারই মানুষ বা গবাদি পশুর এই অননুমোদিত পারাপার সম্পূর্ণভাবে রুখতে পারবে না।
advertisement
advertisement
পুষ্টি সবার অধিকার, তা সে মানুষ হোক বা গবাদি পশু। রেললাইনের পাথরের খাঁজে অনেক সময় বিরল প্রজাতির গাছ জন্মে থাকে। কেউ যদি চারণের জন্য গবাদি পশুদের অবাধে ছেড়ে দেয়, তবে স্বাভাবিকভাবেই তারা সেই সতেজ ও বিরল লতাপাতার স্বাদ নিতে আকৃষ্ট হবে। তাই সাধারণ মানুষকে জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে যেন তারা তাদের গবাদি পশুদের সঠিকভাবে বেঁধে রাখেন এবং তারা রেললাইনের ধারে ঘুরে বেড়াচ্ছে কি না সে বিষয়ে সতর্ক থাকেন।
advertisement
উল্লেখ্য যে, পূর্ব রেলে এই বছরের ১লা জানুয়ারি, ২০২৬ থেকে ২৫শে মার্চ, ২০২৬ পর্যন্ত মোট ৭২টি গবাদি পশু ট্রেনের ধাক্কায় মারা যাওয়ার ঘটনা (Cattle Run-over) নথিবদ্ধ হয়েছে। এর ফলে শুধুমাত্র এই নিরীহ প্রাণগুলোর মৃত্যু হচ্ছে তা-ই নয়, সেই সঙ্গে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে এবং ট্রেন দেরি করে চলছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিভাগগুলো হল সীতারামপুর – মধুপুর, অন্ডাল–আসানসোল, দেওঘর–বাঁকা, সাঁইথিয়া–নলহাটি, ভাগলপুর–বাঁকা, সাহেবগঞ্জ–বারহারওয়া এবং কিউল–ভাগলপুর, যেখানে বারবার এই ধরনের ঘটনা ঘটছে।
advertisement
আরও পড়ুন: ক্ষমতায় এলে ৪৫ দিনে সীমান্তে বেড়া দেওয়ার জমি দেবে বিজেপি সরকার! ঘোষণা অমিত শাহের
পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি জানিয়েছেন যে, রেললাইনের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী মানুষদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। তারা যদি তাদের গবাদি পশুদের সঠিকভাবে দেখাশোনা করেন এবং রেললাইনের কাছে যাওয়া রোধ করেন, তবে লাভ হবে দ্বিমুখী৷ একদিকে যেমন গবাদি পশুর সংখ্যা কমবে না অর্থাৎ গবাদি পশু থেকে আয়ের পথ সচল থাকবে, অন্যদিকে ট্রেনের ধাক্কায় পশু মৃত্যুর কারণে ট্রেন চলাচল ব্যাহত হবে না এবং যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: রেললাইন কার? ট্রেনের লাইনে যেকোনও ধরণের অনুপ্রবেশ নিষিদ্ধ! গবাদি পশু নিয়ে সতর্ক করল পূর্ব রেল
Next Article
advertisement
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'? কী ভাবে, কোথায় দেখবেন? যা জানাল কমিশন!
দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে...! কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?
  • দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ্যে!

  • কতজনের নাম আছে? কত নাম 'বাদ'?

  • কোথায় দেখবেন? যা জানাল কমিশন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement