advertisement

প্রার্থী নিয়ে ক্ষোভ, দল ছাড়লেন মহিষাদলের বিজেপি নেতা!

Last Updated:

প্রার্থী নিয়ে ক্ষোভ। আর তার জেরেই দল ছাড়লেন মহিষাদলের বিজেপি নেতা। প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্তের প্রতিবাদ করে দল ছাড়লেন মহিষাদল বিধানসভা কেন্দ্রের ২০২১ সালের পরাজিত বিজেপি প্রার্থী বিশ্বনাথ ব্যানার্জি।

কী বললেন তিনি?
কী বললেন তিনি?
কলকাতা: প্রার্থী নিয়ে ক্ষোভ। আর তার জেরে দল ছাড়লেন মহিষাদলের বিজেপি নেতা। প্রার্থী নিয়ে দলীয় সিদ্ধান্তের প্রতিবাদ করে দল ছাড়লেন মহিষাদল বিধানসভা কেন্দ্রের ২০২১ সালের পরাজিত বিজেপি প্রার্থী বিশ্বনাথ ব্যানার্জি।
দল কর্পোরেট সংস্থায় রূপান্তরিত হয়ে গেছে। মহিষাদল সহ পুর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন কেন্দ্রের বিজেপি প্রার্থীর সে কথাই প্রমাণ করছে বলে দাবি করেন তিনি। প্রতিবাদে দলের পদ এবং দল ছাড়লেন বলেও তিনি আজ ঘোষণা করেন। একইসঙ্গে দলের বিরুদ্ধে ক্ষোভও জানান তিনি।
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ১৪৪ আসনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল BJP। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে প্রতিদ্বন্দ্বিতায় শুভেন্দু অধিকারী। ২৬-এর বিধানসভা ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই আসনেই প্রার্থী হচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা। ফলে আবারও বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনায় উত্তাল বঙ্গ রাজনীতির ময়দান।
advertisement
advertisement
রবিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ২৪ ঘণ্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকাতে জায়গা পেয়েছেন পরিচিত মুখেরাই। লোকসভার বিতর্ক পিছনে ফেলে পুরোনো তালুকেই ফেরানো হলো দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। ২৬-এর নির্বাচনে খড়গপুর (সদর) আসনে প্রার্থী হচ্ছেন এই বিজেপি নেতা। শিবপুরের প্রার্থী অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। বরাহনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সজল ঘোষ। আসানসোল দক্ষিণ আসনে গেরুয়া শিবির আস্থা রেখেছে ২১-এর জয়ী অগ্নিমিত্রা পলের উপরেই। প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে রাসবিহারী কেন্দ্রে। তবে ১৪৪ জনের প্রার্থী তালিকায় নাম নেই খড়গপুর সদরের বিদায়ী বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee)। বিজেপির অন্যতম পরিচিত মুখ, শাহের দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকেরও নাম দেখা গেল না প্রথম দফার প্রার্থী তালিকায়।
advertisement
আর সেখানেই প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ করে দল ছাড়লেন এই বিজেপি নেতা।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
প্রার্থী নিয়ে ক্ষোভ, দল ছাড়লেন মহিষাদলের বিজেপি নেতা!
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement