advertisement

Weather Update: প্রবল ঝড়-তুফান আসছে...! টানা তিনদিন ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে, কবে থামবে দুর্যোগ? জানিয়ে দিল হাওয়া অফিস

Last Updated:
Weather Update: উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1/5
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে। ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া অস্থির থাকারই ইঙ্গিত মিলছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে। ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়া অস্থির থাকারই ইঙ্গিত মিলছে।
advertisement
2/5
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পাহাড় ও সমতল—দুই এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এর জেরে কোথাও কোথাও ভূমিধস বা রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পাহাড় ও সমতল—দুই এলাকাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। এর জেরে কোথাও কোথাও ভূমিধস বা রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
এদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। টানা কয়েকদিন বৃষ্টির ফলে নদী ও জলাধারের জলস্তর বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। টানা কয়েকদিন বৃষ্টির ফলে নদী ও জলাধারের জলস্তর বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকেও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
অন্যদিকে বিভিন্ন জেলায় তাপমাত্রার তারতম্যও লক্ষ্য করা যাচ্ছে। মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ২৮.৪ ডিগ্রি, জলপাইগুড়িতে ২৫.৮ ডিগ্রি এবং কোচবিহারে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
অন্যদিকে বিভিন্ন জেলায় তাপমাত্রার তারতম্যও লক্ষ্য করা যাচ্ছে। মালদহে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে ২৮.৪ ডিগ্রি, জলপাইগুড়িতে ২৫.৮ ডিগ্রি এবং কোচবিহারে ২২.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
পাহাড়ি এলাকায় তুলনামূলকভাবে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রি এবং কালিম্পংয়ে ১৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়ার এই পরিবর্তনের মধ্যে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের মানুষকে ঝড়বৃষ্টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
পাহাড়ি এলাকায় তুলনামূলকভাবে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে। দার্জিলিংয়ে তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রি এবং কালিম্পংয়ে ১৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়ার এই পরিবর্তনের মধ্যে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের মানুষকে ঝড়বৃষ্টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement