advertisement

BJP Candidate : বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই রণক্ষেত্র আলিপুরদুয়ার, চলল ভাঙচুর! চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

Last Updated:

North Bengal : সোমবার বিকেলে আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরই রণক্ষেত্র পরিস্থিতি আলিপুরদুয়ার বিজেপি কার্যালয়ের সামনে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহরে।

আগুন জ্বালানো হয়েছে বিজেপি কার্যালয়ে 
আগুন জ্বালানো হয়েছে বিজেপি কার্যালয়ে 
আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেই রণক্ষেত্র পরিস্থিতি আলিপুরদুয়ার বিজেপি কার্যালয়ের সামনে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহরে।
সোমবার বিকেলে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশিত হয়। সেখান থেকে জানা যায়, বিজেপির আলিপুরদুয়ার প্রার্থী পরিতোষ দাসকে করা হয়েছে। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে আলিপুরদুয়ার শহরের পরিস্থিতি। রাতের বেলায় হঠাৎ করেই দেখা যায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চলছে।
চেয়ার, টেবিল থেকে শুরু করে সব জিনিস ভেঙেচুরে ফেলা হয়। এমনকী দলীয় কার্যালয়ের বাইরে আগুন জ্বলতে দেখা যায়। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত? উঠছে প্রশ্ন। এই ঘটনার সঙ্গে শাসক দলের সম্পর্ক রয়েছে বলে মনে করছে বিরোধী শিবির বিজেপি।
advertisement
advertisement
প্রার্থী পরিতোষ দাস দলের জেলা মিডিয়া সেলের কনভেনর। শাসক দলের পক্ষ থেকে জানা যায়, পরিতোষ দাসকে অনেকেই পছন্দ করেননি প্রার্থী হিসেবে। সংগঠনের কর্মী ও সমর্থকদের সঙ্গে তাঁর সম্পর্ক সুবিধার নয় বলেও জানা যায়। সেই কারণে এই ঘটনা বলে শাসক দলের দাবি।
আরও পড়ুন- গ্যাসের টানাটানিতে মেনুতে কাটছাঁট, চুঁচুড়ার বৃদ্ধাবাসে এখন সিদ্ধ ভাত-ডালেই চলছে ৫০ আবাসিকের হেঁসেল
আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি মিঠু দাস ঘটনাস্থলে আসেন। বাকি বিজেপি কর্মীরা রয়েছেন কার্যালয়ের সামনে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বিজেপি রাজ্য কমিটির সহ সভাপতি দীপক বর্মন জানান, “শাসক দলের ইন্ধন রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা ভোটের আগে। আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভাতেই জয়ী হবে বিজেপি।’
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
BJP Candidate : বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই রণক্ষেত্র আলিপুরদুয়ার, চলল ভাঙচুর! চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement