advertisement

Soma Das joins service as school teacher: আজ থেকে বাংলার শিক্ষিকা ক্যান্সার আক্রান্ত সোমা! যোগ দিলেন চাকরিতে

Last Updated:

সোমাকে দ্রুত নিয়োগের জন্য রাজ্য সরকারকে সুপারিশ করেছিল কলকাতা হাইকোর্ট৷

বীরভূমের স্কুলে শিক্ষিকা হিসেবে যোগদান করলেন সোমা৷
বীরভূমের স্কুলে শিক্ষিকা হিসেবে যোগদান করলেন সোমা৷
#অক্ষয় ধীবর, বীরভূম: দীর্ঘ চার বছরের লড়াই শেষে অবশেষে জয়৷ স্কুলের চাকরিতে যোগদান করলেন ক্যান্সার আক্রান্ত সোমা দাস৷ যে সোমা গোটা রাজ্যের এসএসসি চাকরির দাবিতে আন্দোলনকারীদের মুখ হয়ে উঠেছিলেন৷
সোমাকে দ্রুত নিয়োগের জন্য রাজ্য সরকারকে সুপারিশ করেছিল কলকাতা হাইকোর্ট৷ সেই সুপারিশ পেয়েই এসএসসি-কে সোমার চাকরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দেয় নবান্ন৷ তার পর আজই বীরভূমের নলহাটির এক নম্বর ব্লকের মধুরা হাইস্কুলে বাংলার শিক্ষিকা হিসেবে যোগ দিলেন সোমা৷
advertisement
advertisement
চাকরিতে যোগ দিয়ে সোমা বলেন, 'শিক্ষকতার স্বপ্ন আমি অনেক ছোট থেকে দেখতাম৷ এই স্বপ্ন আরও চার বছর আগে পূরণ হওয়ার কথা ছিল৷ কিন্তু দুর্নীতির কারণে সেই স্বপ্ন শেষ হতে বসেছিল৷ সেই স্বপ্ন আজ পূরণ হল এসএসসি আন্দোলনকারীদের মঞ্চ, আমার আইনজীবী এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য৷ সেই জন্য এই লড়াইতে যাঁরা আমার পাশে থেকেছে, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি৷'
advertisement
আরও পড়ুন: এসএসসি দুর্নীতি মামলা, এ বার বয়ান রেকর্ড হল মামলাকারী ববিতার
তিনি যে চাকরি পেলেও এসএসসি-র চাকরির দাবিতে আন্দোলনকারী সঙ্গীদের পাশ থেকে সরবেন না, তা আগেই জানিয়েছিলেন সোমা৷ এ দিনও চাকরিতে যোগদান করার পর তিনি বলেন, 'গান্ধি মূর্তির নীচে ওই মঞ্চে আমি নিশ্চয়ই ফিরে যাবো৷ যতদিন না পর্যন্ত যোগ্য প্রত্যেকে চাকরি পাচ্ছেন, আমি তাঁদের পাশে থাকব৷ কারণ ওই আন্দোলন করেই আমি উঠে এসেছি৷'
advertisement
এসএসসি মামলার শুনানি থেকে ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি৷ তাঁর জায়গায় এসএসসি মামলা শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা৷ এসএসসি মামলায় বিচারপতি বদল হলেও আশা ছাড়ছেন না সোমা৷ তিনি বলেন, 'আশা করি নতুন যে বিচারপতিই আসুন না কেন, তিনি ন্যায়বিচার করবেন৷ যাঁরা বঞ্চিত, তাঁর চাকরি পাবেন৷ দুর্নীতিতে জড়িতদের শাস্তি দেওয়া হবে৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Soma Das joins service as school teacher: আজ থেকে বাংলার শিক্ষিকা ক্যান্সার আক্রান্ত সোমা! যোগ দিলেন চাকরিতে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement