advertisement

Elephant Cub Rescued: দীর্ঘ চেষ্টায় উদ্ধার কৃষিজমিতে গর্তের ভিতরে আটকে পড়া হস্তিশাবক

Last Updated:

Elephant cub rescued : ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৬ নম্বর অঞ্চলের অন্তর্গত পিড়াকাটা রেঞ্চের মুঁশিনা এলাকায়

মত্ত হাতির দল ভেঙে তছনছ করে দিয়েছে প্রায় চার চারটি বাড়ি।পালিয়ে বাঁচলেন সমসের আলির পরিবারের সদস্যরা। ধূপগুড়ি ব্লকের সাকোয়োঝোড়া ২ গ্ৰাম পঞ্চায়েতের মল্লিকশোভা এলাকা জুড়ে এর পরেই হাতির উপদ্রবের ভয়ে কার্যত ত্রস্ত এলাকার মানুষ। প্রতীকী ছবি। প্রতিবেদন: রকি চৌধূরি, ধূপগুড়ি 

শালবনি : খাবারের সন্ধানে বেরিয়ে শালবনির মুঁশিনাতে গর্তের ভিতরে পড়ে গেল হস্তিশাবক৷ তার পর  বনদপ্তর ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাকে উদ্ধার করা হল৷ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ৬ নম্বর অঞ্চলের অন্তর্গত পিড়াকাটা রেঞ্চের মুঁশিনা এলাকায়৷
জানা গিয়েছে, খাবারের সন্ধানে বেরিয়ে চাষের জমির মাঝে থাকা গর্তের মধ্যে পড়ে যায় হস্তিশাবকটি৷  রবিবার রাতে খাবারের সন্ধানে বেরিয়ে ছিল বড় একটি হাতির দল ৷
আরও পড়ুন : মিষ্টির দোকান থেকে কেনা চপে কামড় দিতে গিয়েই বেরিয়ে এল আরশোলা!
সেই সময় চাষের জমির মাঝে থাকা একটি গর্তে পড়ে যায় হস্তি শাবকটি৷ এর পর স্থানীয় বাসিন্দা ও বনদপ্তর এর প্রচেষ্টায় প্রায় ঘন্টাখানেক পরে ওই গর্তে জল ঢেলে অবশেষে উদ্ধার করা হয় হস্তিশাবককে৷
advertisement
advertisement
আরও পড়ুন : ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়
ওই হাতির দলের তাণ্ডবে বিস্তীর্ণ এলাকার জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে৷ প্রসঙ্গত বেশ কয়েক সপ্তাহ ধরে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক এলাকায় হাতির তাণ্ডব অব্যাহত। তবে বিপন্ন শাবকটিকে উদ্ধার করে স্বস্তির শ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা৷
advertisement
( প্রতিবেদন : পার্থ মুখোপাধ্যায়)
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Elephant Cub Rescued: দীর্ঘ চেষ্টায় উদ্ধার কৃষিজমিতে গর্তের ভিতরে আটকে পড়া হস্তিশাবক
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement