BJP Candidate List West Bengal Election 2026: বাংলার ১৪৪ আসনে প্রথম তালিকা প্রকাশ বিজেপির, দেখে নিন পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা
- Published by:Salmali Das
Last Updated:
BJP Candidate List West Bengal Election 2026: ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সোমবার নয়াদিল্লি থেকে রাজ্যের মোট ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রইল পূর্ণাঙ্গ তালিকা-
কলকাতাঃ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সোমবার নয়াদিল্লি থেকে রাজ্যের মোট ১৪৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রইল পূর্ণাঙ্গ তালিকা-

এই তালিকায় সবচেয়ে বড় চমক, একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে। তিনি লড়বেন নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে। ভবানীপুরে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনার ইঙ্গিত আগেই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement

এছাড়া দিলীপ ঘোষ-কে প্রার্থী করা হয়েছে খড়্গপুর সদর কেন্দ্র থেকে। বরানগর আসনে বিজেপির প্রার্থী করা হয়েছে সজল ঘোষকে। অন্যদিকে, ভাটপাড়া কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সাংসদ অর্জুন সিং-এর ছেলে পবন সিংকে। আর শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ-কে।
advertisement


প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পরেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে ভবানীপুর ও নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্রে বিজেপির এই সিদ্ধান্তকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 6:18 PM IST










