West Bengal Assembly Elections 2026: মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র হাওড়া! তৃণমূলকর্মীদের ‘গায়ে হাত তোলার’ অভিযোগ উঠল বামেদের বিরুদ্ধে
- Reported by:Debashish Chakraborty
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
West Bengal Assembly Elections 2026: হাওড়ায় তৃণমূল-বাম কর্মীদের মধ্যে স্লোগানযুদ্ধ৷ তপ্ত জেলাশাসকের দফতর চত্বর৷ পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে
হাওড়া: সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া৷ তৃণমূলও বামদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ছ়ড়ায় উত্তেজনা। হাওড়া সদরের একাধিক বিধানসভার বাম প্রার্থীদের মনোনায়ন জমা এদিন। অভিযোগ, বাম প্রার্থীদের দেখে তৃণমূল সমর্থকেরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন৷ পাল্টা ‘চোর চোর’ স্লোগান তোলে বাম কর্মীসমর্থকদের। স্লোগান যুদ্ধে উত্তেজনা তৈরি হয় জেলাশাসকের দফতরের সামনে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তৃণমূল সমর্থকদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে বাম কর্মীদের বিরুদ্ধে। এমনকি, তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকদেরও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
ডোমজুড়ের তৃণমূল প্রার্থী তাপস মাইতির অনুগামী পূর্নিমা আইচ জানান, “সিপিএমের লোকেরা আমাদের চোর চোর বলে স্লোগান দিচ্ছিল। প্রতিবাদ করতে গেলে তেড়ে আসে। রীতিমতো ধাক্কা মেরে আমাদের সরিয়ে দেয়।”
advertisement
অন্যদিকে, বাঁকড়ার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ আব্দুল সালাম জানান, “আমাদের দেখে অকারণে স্লোগান দিতে শুরু করে ওরা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে স্লোগান দিচ্ছিল। এগিয়ে যেতেই আমেদের উপর চড়াও হয়।”
তবে, হাওড়া সিটি পুলিশের দাবি, “মনোনয়ন প্রক্রিয়া নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। মনোনয়ন কেন্দ্রের ভিতরে ৫ জনের বেশি কাউকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।”
advertisement
এদিন আলিপুরেও মনোনয়ন পেশ ঘিরে উত্তেজনা তৈরি হয়। বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়ান বিজেপি কর্মীরা। আলিপুর সার্ভে বিল্ডিং এলাকায় মুখোমুখি বচসায় জড়ান তৃণমূল-বিজেপি কর্মী-সমর্থকরা। দু’পক্ষের স্লোগানযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে আলিপুর সার্ভ বিল্ডিং চত্বর।
Location :
West Bengal
First Published :
Apr 06, 2026 4:55 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
West Bengal Assembly Elections 2026: মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র হাওড়া! তৃণমূলকর্মীদের ‘গায়ে হাত তোলার’ অভিযোগ উঠল বামেদের বিরুদ্ধে









