CPIM Candiddates List: বিকাশ-কলতান-মীনাক্ষী, বামেদের প্রার্থীতালিকায় একের পর এক চমক! কে কোথায় প্রার্থী, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
- Published by:Suman Biswas
Last Updated:
CPIM Candiddates List: সামনেই ভোট। বামেদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা দেখুন।
কলকাতা: রবিবার ভোট ঘোষণা হয়েছে। সোমবারেই প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করে দিল বামফ্রন্ট। সোমবার দুপুরে, বিমান বসু সিপিআইএম-সহ বামেদের শরিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা করেন। তালিকা নিয়ে যে জল্পনা ছিল গত কয়েকদিন ধরেই, সেই জল্পনাতেই কার্যত সিলমোহর পড়ল। যাদবপুরে বামেদের হয়ে ভোট লড়বেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, দমদম উত্তরে প্রার্থী হবেন দীপ্সিতা ধর, উত্তরপাড়া থেকে লড়াই করবেন মীনাক্ষী মুখার্জি। দীর্ঘ প্রার্থীতালিকা ঘোষণার আগে বিমান বসু ঘোষণা করেন, বামেদের সঙ্গে আসন সমঝোতা হয়েছে আইএসএফ-এর।
সেই প্রার্থীতালিকা অবশ্য ঘোষণা করেননি বিমান। আলাদা করে সেই তালিকা হয়ত ঘোষণা করবে আইএসএফ। পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা দেখে মনে হচ্ছে, এবারেরও বিভিন্ন বয়সের, বিভিন্ন বৃত্তের, বিভিন্ন সংগঠনের মানুষকে প্রার্থী তালিকায় স্থান দিয়েছে বামেরা। তবে উল্লেখযোগ্য ভাবে বাদ পড়েছে বেশ কয়েকটি নাম।
advertisement
advertisement
এবারের প্রার্থী তালিকায় নেই সৃজন ভট্টাচার্য বা শতরূপ ঘোষের মতো নাম। পাশাপাশি, অন্য কোনও পেশার বা বৃত্তের মানুষদেরও উপস্থিতি তেমন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে সংগঠনের, রাজনীতির মানুষদেরই প্রার্থী করা হয়েছে।
দেখুন সিপিআইএম-এর পূর্ণাঙ্গ তালিকা…
১. মেখলিগঞ্জ – কমল রায়
২. মাথাভাঙা – খগেন বর্মন
৩. কোচবিহার উত্তর – প্রণয় কার্জি
advertisement
৪. কোচবিহার দক্ষিণ – নজমুল আলম সরকার
৫. শীতলকুচি – নবদীপ্তি অধিকারী
৬. দিনহাটা – বিকাশ মণ্ডল
৭. নাটাবাড়ি – ধনঞ্জয় রাভা
৮. তুফানগঞ্জ – শ্যামল রায়
৯. কুমারগ্রাম – কিশোর মিনজ
১০. ফালাকাটা – কমল কিশোর রায়
১১. মাদারিহাট – সুভাষ লোহার
১২. ধূপগুড়ি – নিরঞ্জন রায়
১৩. ময়নাগুড়ি – সুদেব রায়
advertisement
১৪. জলপাইগুড়ি – দেবরাজ বর্মন
১৫. রাজগঞ্জ – খরেন্দ্র নাথ রায়
১৬. ডাবগ্রাম–ফুলবাড়ি – দিলীপ সিং
১৭. মাল – মনু ওরাঁও
১৮. নাগরাকাটা – দিলকুমার ওরাঁও
১৯. মাটিগাড়া–নকশালবাড়ি – ঝরেন রায়
২০. শিলিগুড়ি – শরদিন্দু চক্রবর্তী
২১. গোলপোখর – জুবের আলম
২২. চাকুলিয়া – আমজাদ আলি
২৩. হেমতাবাদ – তনুশ্রী দাস
advertisement
২৪. কালিয়াগঞ্জ – হিরুবালা রায়
২৫. রায়গঞ্জ – জীবনানন্দ সিনহা
২৬. ইটাহার – সুদীপ্ত দাস
২৭. কুশমন্ডি – জ্যোতির্ময় রায়
২৮. কুমারগঞ্জ – মোফাজ্জল হোসেন
২৯. বালুরঘাট – অর্ণব চৌধুরী
৩০. তপন – বাপ্পাই হারো
৩১. গঙ্গারামপুর – বিপ্লব বর্মন
৩২. হরিরামপুর – গৌতম গোস্বামী
৩৩. গাজোল – খিতীশ সরকার
advertisement
৩৪. হরিশ্চন্দ্রপুর – শেখ খলিল
৩৫. মালতিপুর – মিনারুল হোসেন
৩৬. রতুয়া – জাহুর আলম
৩৭. মানিকচক – দেবজ্যোতি সিনহা
৩৮. মালদহ – দীপক বর্মন
৩৯. ইংলিশ বাজার – অম্বর মিত্র
৪০. বৈষ্ণবনগর – দুধুবি সাহা
৪১. ফারাক্কা – মোজাফ্ফর হোসেন
৪২. সুতী – এ.কে.এম. হাসানুজ্জামান
৪৩. মুর্শিদাবাদ – আব্দুল মান্নান
advertisement
৪৪. খড়গ্রাম – ধ্রুবজ্যোতি সাহা
৪৫. বুরওয়ান – আনন্দ দাস
৪৬. কান্দি – ডা. রেজাউল করিম
৪৭. বেলডাঙা – রাজেশ ঘোষ
৪৮. নওদা – হাবিবুর রহমান মণ্ডল
৪৯. ডোমকল – মোস্তাফিজুর রহমান
৫০. করিমপুর – প্রবাস মজুমদার
৫১. তেহট্ট – সুবোধ বিশ্বাস
৫২. কালীগঞ্জ – সাবিনা ইয়াসমিন
৫৩. নবদ্বীপ – স্বর্ণেন্দু সিনহা
৫৪. শান্তিপুর – সৌমেন মাহাতো
৫৫. রানাঘাট দক্ষিণ – অরিন্দম বিশ্বাস
৫৬. চাকদহ – নারায়ণ দাশগুপ্ত
৫৭. বাগদা – গৌর বিশ্বাস
৫৮. বনগাঁ উত্তর – পীযূষ সাহা
৫৯. বনগাঁ দক্ষিণ – আশিস সরকার
৬০. গাইঘাটা – ডা. সাজল বিশ্বাস
৬১. স্বরূপনগর – বিশ্বজিৎ মণ্ডল
৬২. হাবরা – রিজি নন্দন বিশ্বাস
৬৩. বিজপুর – দেবাশিস রক্ষিত
৬৪. জগদ্দল – পারভেজ আহমেদ খান
৬৫. নোয়াপাড়া – গার্গী চ্যাটার্জি
৬৬. ব্যারাকপুর – প্রফেসর সুমন বন্দ্যোপাধ্যায়
৬৭. খড়দহ – দেবজ্যোতি দাস
৬৮. দমদম উত্তর – দীপ্সিতা ধর
৬৯. পানিহাটি – কল্যাণ দাসগুপ্ত
৭০. কামারহাটি – মানস মুখার্জি
৭১. বরানগর – সায়ন্দীপ মিত্র
৭২. দমদম – ময়ূখ বিশ্বাস
৭৩. রাজারহাট নিউটাউন – সপ্তর্ষি দেব
৭৪. বিধাননগর – সৌম্যজিত রাহা
৭৫. রাজারহাট গোপালপুর – শুভজিৎ দাসগুপ্ত
৭৬. বারাসাত – হেমন্ত দাস
৭৭. হিঙ্গলগঞ্জ – সৌমেন হালদার
৭৮. গোসাবা – আদিত্য জোটদার
৭৯. পাথরপ্রতিমা – সত্যরঞ্জন দাস
৮০. কাকদ্বীপ – নারায়ণ দাস
৮১. সাগর – স্বপন সিংহ
৮২. রায়দিঘি – সাম্য গাঙ্গুলি
৮৩. বারুইপুর পূর্ব – স্বপন নস্কর
৮৪. মগরাহাট পূর্ব – চন্দন সাহা
৮৫. সাতগাছিয়া – গৌতম পাল
৮৬. বিষ্ণুপুর – শ্যামল দল
৮৭. সোনারপুর দক্ষিণ – পরমিতা দাশগুপ্ত
৮৮. কসবা – দীপু দাস
৮৯. যাদবপুর – বিকাশরঞ্জন ভট্টাচার্য
৯০. সোনারপুর উত্তর – মোনালিসা সিনহা
৯১. বেহালা পূর্ব – ডা. নিলয় মজুমদার
৯২. বেহালা পশ্চিম – নিহার ভক্ত
৯৩. মহেশতলা – অ্যাডভোকেট সায়ন বন্দ্যোপাধ্যায়
৯৪. কলকাতা পোর্ট – ফয়াজ খান
৯৫. চৌরঙ্গী – সঞ্জয় বসু
৯৬. বেলেঘাটা – পরমিতা রায়
৯৭. জোড়াসাঁকো – ভারত রাম তিওয়ারি
৯৮. মানিকতলা – মৌসুমি ঘোষ
৯৯. কাশীপুর–বেলগাছিয়া – রাজিন্দর গুপ্ত
১০০. বালি – শঙ্কর মৈত্র
১০১. হাওড়া উত্তর – প্রফেসর গৌতম রায়
১০২. হাওড়া মধ্য – অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ
১০৩. শিবপুর – ডা. জগন্নাথ ভট্টাচার্য
১০৪. হাওড়া দক্ষিণ – ডা. অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
১০৫. সাঁকরাইল – সমীর মালিক
১০৬. পাঁচলা – ফরিদ মোল্লা
১০৭. উলুবেড়িয়া উত্তর – অশোক দোলুই
১০৮. উলুবেড়িয়া দক্ষিণ – আমিরুল ইসলাম খান
১০৯. শ্যামপুর – অসিত বরণ সৌ
১১০. আমতা – জশিমুদ্দিন মল্লিক
১১১. উদয়নারায়ণপুর – ষষ্ঠী মাজি
১১২. ডোমজুড় – দুলু দাস
১১৩. উত্তরপাড়া – মীনাক্ষী মুখার্জি
১১৪. শ্রীরামপুর – নবনীতা চক্রবর্তী
১১৫. সিঙ্গুর – দেবাশিস চট্টোপাধ্যায়
১১৬. চন্দননগর – মনীশ পাণ্ডা
১১৭. চুঁচুড়া – সুনীল সাহা
১১৮. বলাগড় – বিকাশ গোলদার
১১৯. পাণ্ডুয়া – আমজাদ হোসেন
১২০. সপ্তগ্রাম – অনির্বাণ সরকার
১২১. চণ্ডীতলা – শেখ আসিফ আলি
১২২. তারকেশ্বর – অভেশ খামরুই
১২৩. আরামবাগ – বিথিকা পণ্ডিত
১২৪. গোগহাট – মুক্তারাম ধাউরে
১২৫. তমলুক – নবেন্দু ঘড়া
১২৬. ময়না – স্বপন বর্মন
১২৭. হলদিয়া – অশোক পাত্র
১২৮. চণ্ডীপুর – রীতা দাস
১২৯. পটাশপুর – সৈকত গিরি
১৩০. কাঁথি উত্তর – সুতানু মাইতি
১৩১. কাঁথি দক্ষিণ – তেহরান হোসেন
১৩২. রামনগর – অশোক কুমার মাইতি
১৩৩. দাঁতন – শ্যামল কান্তি দাস পট্টনায়েক
১৩৪. ঝাড়গ্রাম – অর্জুন মাহাতো
১৩৫. কেশিয়াড়ি – মালিনা মুর্মু
১৩৬. খড়গপুর সদর – মধুসূদন রায়
১৩৭. নারায়ণগড় – তপস সিনহা
১৩৮. সবং – নকুলচন্দ্র বেরা
১৩৯. পিংলা – অশোক সেন
১৪০. খড়গপুর – শেখ সাহাজাহান আলি
১৪১. ডেবরা – সুমিত অধিকারী
১৪২. দাসপুর – রঞ্জিত পাল
১৪৩. ঘাটাল – শান্তিনাথ সাতিক
১৪৪. কেশপুর – গুরুপদ মণ্ডল
১৪৫. মেদিনীপুর – মনিকুন্তল খামরুই
১৪৬. বিনপুর – রবি সিং সর্দার
১৪৭. বান্দোয়ান – রাথু সিং সর্দার
১৪৮. বলরামপুর – নমিতা মাহাতো
১৪৯. বাঘমুন্ডি – পরিমল কুমার
১৫০. জয়পুর – ধীরেন্দ্রনাথ মাহাতো
১৫১. পুরুলিয়া – সায়ন্তন ঘোষ
১৫২. মানবাজার – সোনামনি টুডু
১৫৩. কাশীপুর – সুলেখা বাউরি
১৫৪. পাড়া – অলোক বাউরি
১৫৫. রঘুনাথপুর – গণেশ বাউরি
১৫৬. ছাতনা – রাজীব কর
১৫৭. রানিবাঁধ – দেবলীনা হেমব্রম
১৫৮. রায়পুর – রাম মাণ্ডি
১৫৯. তালডাংরা – দেবকান্তি মহান্তি
১৬০. বাঁকুড়া – অভয়ানন্দ মুখার্জি
১৬১. বড়জোড়া – সুজিত চক্রবর্তী
১৬২. ওন্দা – অসিত শর্মা
১৬৩. কাটুলপুর – রামচন্দ্র রায়
১৬৪. ইন্দাস – মোনা মল্লিক
১৬৫. সোনামুখী – অজিত রায়
১৬৬. খণ্ডঘোষ – রামজীবন রায়
১৬৭. বর্ধমান দক্ষিণ – সুদীপ্ত গুপ্ত
১৬৮. রায়না – সোমনাথ মাজি
১৬৯. জামালপুর – সমর হাজরা
১৭০. কালনা – শর্মিষ্ঠা নাগ সাহা
১৭১. মেমারি – কৃষাণু ভদ্র
১৭২. বর্ধমান উত্তর – মামনি মণ্ডল রায়
১৭৩. ভাতার – হাসিনা খাতুন
১৭৪. পূর্বস্থলী উত্তর – প্রদীপ সাহা
১৭৫. কাটোয়া – সঞ্জীব দাস
১৭৬. মঙ্গলকোট – মিরাজ আলম
১৭৭. আউশগ্রাম – চঞ্চল মাজি
১৭৮. গলসি – মনিমালা দাস
১৭৯. পাণ্ডবেশ্বর – প্রবীর মণ্ডল
১৮০. দুর্গাপুর পূর্ব – সীমান্ত চ্যাটার্জি
১৮১. দুর্গাপুর পশ্চিম – প্রবাশ সাইন
১৮২. রানিগঞ্জ – নারান বাউরি
১৮৩. জামুড়িয়া – মহম্মদ সাব্বির হুসেন
১৮৪. আসানসোল দক্ষিণ – শিল্পী চক্রবর্তী
১৮৫. কুলটি – ভবানী আচার্য
১৮৬. দুবরাজপুর – বিজয় বাগদি
১৮৭. সিউড়ি – মতিউর রহমান
১৮৮. নানুর – শ্যামলী প্রধান
১৮৯. সাঁইথিয়া – দেবু চুনারি
১৯০. রামপুরহাট – সঞ্জীব মল্লিক
১৯১. হাসন – কামাল হাসান
১৯২. নলহাটি – দীপক চট্টোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 6:14 PM IST











