advertisement

সকাল সকাল শেখ শাহজাহানের বাড়িতে ED, তালা ভেঙে ঢুকল তদন্তকারী সংস্থা

Last Updated:

আগের বার তৃণমূল এই নেতার বাড়িতে যখন তাঁরা পৌঁছেছিলেন তখন তাঁদের ওপর আক্রমণ করা হয়৷

 সকাল শেখ শাহজাহানের বাড়িতে ED, তালা ভেঙে ঢুকল তদন্তকারী সংস্থা
সকাল শেখ শাহজাহানের বাড়িতে ED, তালা ভেঙে ঢুকল তদন্তকারী সংস্থা
কলকাতা: ঠান্ডায় কাঁপতে থাকা সকালবেলাতেই কাজে নেমে পড়লেন ইডি আধিকারিকরা৷ তালা ভেঙে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডি৷ এর আগেও রেশন দুর্নীতিতে শেখ শাহজাহনের বাড়িতে হানা দিতে গিয়ে ইডি আধিকারিকদের বিপত্তির মুখে পড়তে হয়েছিল৷
আগের বার তৃণমূল এই নেতার বাড়িতে যখন তাঁরা পৌঁছেছিলেন তখন তাঁদের ওপর আক্রমণ করা হয়৷ এবারে ইডি আধিকারিকরা যখন রেড করতে গেছেন তখন স্থানীয় পুলিশ থানা থেকে পুলিশবাহিনী নিয়ে গেছেন ইডি আধিকারিকরা৷
advertisement
advertisement
২৫ টি গাড়ি করে ১২৫ জনের বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়ে সাতজন আধিকারিকের দল শেখ শাহজাহনের বাড়িতে সকাল সাতটার মধ্যে পৌঁছে যায়৷ বাড়িতে তালা বন্ধ থাকায় নাম ধরে ডাকাডাকি করা হলেও কেউ গেট খুলছিলেন না৷ সূত্রের খবর পরে একজন নেমে এলেও সে জানায় তাঁর কাছে বাড়ির চাবি নেই৷ পরে চাবি তৈরি করতে পারে এমন লোককে ডেকে পাঠায় ইডি৷
advertisement
ভিডিও রেকর্ডিং অন রেখে চাবি তৈরি করে সেই চাবি দিয়ে দরজা খুল তৃণমূল নেতার বাড়িতে ঢোকে ইডি৷ পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সকাল সকাল শেখ শাহজাহানের বাড়িতে ED, তালা ভেঙে ঢুকল তদন্তকারী সংস্থা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement