advertisement

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ! কোন কোন বিষয়ে কড়া নজর প্রশাসনের?

Last Updated:

শহরে গ্যাসের কালোবাজারি রুখতে এবার মাঠে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা। কী কী বিষয়ে খতিয়ে দেখছেন তারা?

সব কিছু খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা।
সব কিছু খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা।
কলকাতা:  শহরে গ্যাসের কালোবাজারি রুখতে এবার তৎপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এই ক্ষেত্রে জানা গিয়েছে কী কী দেখছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা? জানানো হয়েছে, স্বাভাবিক দিনগুলোতে কত সংখ্যক বুকিং এবং ডেলিভারি হয়।
উদ্ভূত সঙ্কট পরিস্থিতিতে গত দু তিন দিনে কত সংখ্যক বুকিং হচ্ছে? ডেলিভারি হার কত? বর্তমানে স্টক কত আছে? স্বাভাবিক দিনের তুলনায় বর্তমানে স্টকের হেরফের রয়েছে কি না? ডেলিভারি বয় বাইরে চড়া দামে বিক্রি করে ফেলছেন কি না? বুকিং সার্ভার সিস্টেম কাজ করছে কি না? বুকিং হার কেমন? গ‍্যাস সিলিন্ডার ছিনিয়ে নেও‍য়ার মতোও আর কোনও ঘটনা বা অভিযোগ এসেছে কি না? এই বিষয় গুলো খতিয়ে দেখতেই আজ থেকে অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
advertisement
অন্যদিকে, গ্যাস বুকিং এর সমস্যার জেরে গ্যাস সিলিন্ডার ছিনতাই-এর চেষ্টা। গার্ডেনরিচ থানা এলাকার ঘটনা। ১০-১৫ জন মিলে গ্যাস সিলিন্ডার ভর্তি ডেলিভারি করতে যাওয়া ভ্যান টিকে ঘিরে নেয়। সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটার গার্ডেনরিচ থানায় খবর দেন। গার্ডেনরিচ থানার তরফ থেকে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলিন্ডার উদ্ধার করা সম্ভব হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চ! কোন কোন বিষয়ে কড়া নজর প্রশাসনের?
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement