advertisement

Murshidabad News: ডেঙ্গির বাড়বাড়ন্ত জেলা জুড়ে, আক্রান্ত কয়েক হাজার! মৃত এক

Last Updated:

মুর্শিদাবাদে দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের, তিনি পেশায় ব্যাবসায়ী।

ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের
ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতে দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এবার ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের, পেশায় ব্যাবসায়ী। বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার চোঁয়া এলাকায়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যু হয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে। জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার চোঁয়া গ্রামের বাসিন্দা রাজকুমার সেখ, বয়স ৩০ বছর।
জ্বর নিয়ে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন। পরে রবিবার হরিহরপাড়া থেকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবশেষে চিকিৎসা চলাকালীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সূত্র জানা যায়, জ্বর হওয়ায় খুব খারাপ অবস্থা ছিল রাজকুমার সেখের। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সমস্ত রকম চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।
advertisement
advertisement
তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। অন্যদিকে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলাতে এখন বর্তমানে ৯ হাজারের বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা রয়েছে। তবে জ্বর হলেই আগে চিকিৎসকেরা কাছে ছুটে যান এবং রক্ত পরীক্ষা করতে হবে। বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। পাশাপাশি, বাড়িতে নোংরা জল জমতে দেবেন না। মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: ডেঙ্গির বাড়বাড়ন্ত জেলা জুড়ে, আক্রান্ত কয়েক হাজার! মৃত এক
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement