advertisement

এক যুগ কেটে গেল! শেষমেশ বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড মামলার চার্জ গঠন আদালতে

Last Updated:

এই মামলায় অভিযুক্ত সি.পি.আই.এম (CPIM) এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বর্তমানে জামিনে মুক্তি পেয়েছেন।

+
বেনাচাপড়া

বেনাচাপড়া কঙ্কাল কান্ড মামলায় চার্জ গঠন 

পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার বেনাচাপড়া কঙ্কাল কান্ড মামলায় সি.পি.আই.এম (CPIM) এর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ সহ ৪৫ জন সি.পি.আই.এম (CPIM) এর নেতার বিরুদ্ধে চার্জ গঠন হল আদালতে।
প্রাক্তন মন্ত্রী তথা পশ্চিম মেদিনীপুর সি.পি.আই.এম (CPIM) এর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ সহ ৪৫ জনের বিরুদ্ধে কোলকাতার বিধাননগরে এম.পি, এম.এল.এ (MP, MLA) কোর্টে চার্জ গঠন হয়েছে বলে জানা গেছে আদালত সুত্রে।
আরও পড়ুন- ভাটপাড়ার ইটভাটায় ওটা কী পড়ে! পাশেই মিলল পিস্তল, গুলিও! দৃশ্য দেখে আতঙ্কে এলাকা
আগামী ১০ ই মার্চ থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন এই মামলার অন্যতম সাক্ষী এবং প্রধান অভিযোগকারী কেশপুরের আনন্দপুরের বাসিন্দা শ্যামল আচার্য্য। তিনি জানান, আদালত ও বিচার বিভাগের ওপর সম্পূর্ন বিশ্বাস, আস্থা, ভরসা রয়েছে যে বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে অভিযুক্তরা শাস্তি পাবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১১ সালে গড়বেতা ও কেশপুর লাগোয়া বেনাচাপড়ার দাসেরবাঁধে মাটি খুঁড়ে বের হয় নরকঙ্কাল। সেই ঘটনায় আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন শ্যামল আচার্য্য।
তৃণমূল অভিযোগ তুলেছিল, ক্ষমতায় থাকা কালীন তৃনমূলের নেতা কর্মীদের মেরে পুঁতে দিয়েছিল সি.পি.আই.এম (CPIM), সেই কঙ্কালই বেরিয়েছে।
তৎকালীন সি.পি.আই.এম (CPIM) এর দাপুটে নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তদন্ত ভার যায় সি.আই.ডি (CID) র হাতে। সেই মামলায় সুশান্ত ঘোষ সহ একাধিক সি.পি.আই.এম (CPIM) নেতাকে জেলেও কাটাতে হয়েছে।
advertisement
আরও পড়ুন- ভাঙল গাড়ি, দলছুট দাঁতালের তাণ্ডবে ঘুম ছুটল গোটা আরামবাগের! তারপরের পরিণতি...
দীর্ঘ ১২ বছর পর এবার সেই মামলার চার্জ গঠন হল বিধাননগরের এম.এল.এ, এম.পি আদালতে। উল্লেখ্য, এই মামলায় অভিযুক্ত সি.পি.আই.এম (CPIM) এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বর্তমানে জামিনে মুক্তি পেয়েছেন।
SOVON DAS 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক যুগ কেটে গেল! শেষমেশ বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড মামলার চার্জ গঠন আদালতে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement