advertisement

এমন কাণ্ড ঘটাল ওয়েস্ট ইন্ডিজ! টি-২০ বিশ্বকাপে সেমির দৌড়ে আরও চাপ বাড়ল ভারতের!

Last Updated:

Team India Under Pressure On T20 WC 2026 Semifinal Qualification: সুপার এইট পর্বে একই গ্রুপে থাকায় সোমবার ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে ম্যাচে নজর ছিল সকলের। জিম্বাবুয়ের বিরুদ্ধে যে দানবীয় ব্যাটিং করল ক্যারিবিয়ানরা, ভারতের উপর চাপ আরও বাড়ল।

News18
News18
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে এমনিতেই চাপে ভারত। টিম ইন্ডিয়ার পরবর্তী দুটি ম্যাচে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ফলে সুপার এইট পর্বে একই গ্রুপে থাকায় সোমবার ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে ম্যাচে নজর ছিল সকল ভারতীয় ফ্যানেদের। সম্ভবত নজর রাখছে ভারতীয় দলও। আর মুম্বইতে জিম্বাবুয়ের বিরুদ্ধে যে দানবীয় ব্যাটিং করল ক্যারিবিয়ানরা, তাতে ভারতের উপর চাপ আরও বাড়ল।
ম্যাচ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকন্দর রাজা। সেই সিদ্ধান্তই বুমেরাং হয়ে যায়। শুরুতে সাই হোপ ও ব্র্যান্ডন কিং বড় রান না পেলেও শিমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েল বিধ্বংসী ব্যাটি করেন। দুই ক্যারিবিয়ান তারকার পাওয়ার হিটিংয়ের কোনো জবাব ছিল না জিম্বাবুয়ের বোলারদের সামনে। চোখের পলকে ১২২ রানের পার্টনারশিপ গড়ে ওয়েস্ট ইন্ডিজের বড় স্কোরের ভিত গড়ে দেন হেটমায়ার ও পাওয়েল।
advertisement
৩৪ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন শিমরন হেটমায়ার। ৭টি করে ছয় ও চার মারেন ক্যারিবিয়ান তারকা। কম যাননি রভম্যান পাওয়েলও। ৩৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ৪টি চার ও ৪টি ছয়ে সাজানো তার ইনিংস। শেষের দিকে শেরফেন রাদারফোর্ড (৩১), রোমারিও শেফার্ড (২১) ও জেসন হোল্ডার (১৩) মারকাটারি ব্যাটিং করে দলের স্কোর ২৫০ পার নিয়ে যান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
advertisement
advertisement
ওয়েস্ট ইন্ডিজ ২৫৪ রান করায় ভারতের চাপ বাড়ার যথেষ্ট কারণ রয়েছে। সেমিতে যেতে গেলে ভারতের পরবর্তী দুটি ম্যাচ শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। সেখানে একই গ্রুপের অন্য কোনও দলও যদি বিশাল ব্যবধানে ম্যাচ জেতে তাদেরও রানরেট ভাল জায়গায় পৌছে যাবে। ভারত বর্তমানে -৩.৮০০ নেট রানরেটে রয়েছে। ওয়েস্ট ইন্জিজ যদি জিম্বাবুয়েকে বিরাট ব্যবধানে হারায় তাহলে তাদেরও রানরেট ভাল জায়গায় চলে যাবে। চাপ বাড়বে ভারতের। তবে দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের সব ম্যাচ জেতে ও ভারত ২টি ম্যাচ জেতে তাহলে রানরেটের কোনো গল্প থাকবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এমন কাণ্ড ঘটাল ওয়েস্ট ইন্ডিজ! টি-২০ বিশ্বকাপে সেমির দৌড়ে আরও চাপ বাড়ল ভারতের!
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement