পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে সতর্ক এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নোটিস পাঠানোর ক্ষেত্রে তড়িঘড়ি নয়। ভেবেচিন্তে, সবদিক খতিয়ে দেখে পাঠাতে হবে জিজ্ঞাসাবাদের নোটিস৷ গুয়াহাটিতে ইডির ত্রৈমাসিক সম্মেলনে সংস্থার আধকারিকদের এই নির্দেশ দিলেন ইডি অধিকর্তা রাহুল নবীনে। একইসঙ্গে দীর্ঘদিন ধরে চলা তদন্তও দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন ইডি ডিরেক্টর। নির্দেশে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের মোট পাঁচশোটি তদন্তাধীন কেস নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। নতুন কেস এক থেকে দুই বছরের সময়সীমার টার্গেট নিয়ে শেষ করতে হবে।



