Arjun Tendulkar In IPL: জীবনের পালাবদলেও ঔদ্ধত্য নেই, ক্রিকেটের সাধনায় নিরলস অর্জুন তেন্ডুলকর, ভিডিওতেই প্রমাণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অর্জুনকে সমালোচনা ও ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছে, যার প্রধান কারণ তিনি সচিনের ছেলে হওয়ার কারণে তাঁর উপর প্রত্যাশার প্রবল পাহাড়৷ তবে, তাঁকে এতে বিচলিত বলে মনে হয় না, বরং তিনি তার পথচলা এবং উন্নতির দিকেই মনোনিবেশ করে চলেছেন।
হায়দরাবাদ: কিছুতেই আর সময় ফেরে না সচিন তেন্ডুলকরের ছেলের৷ বাবা-র সঙ্গে চিরজীবন তুলনা আর কিছুতেই সেই সর্বোচ্চ স্তরে খেলতে না পারার ঘটনা তাঁকে কষ্ট দেয়৷ এই অবস্থায় ফের এইবার আইপিএল তাঁর এমন ভিডিও ভাইরাল হয়েছে যা ফের একবার তাঁকে স্ক্যানারের নিচে ফেলে দেবে৷ কিন্তু এই ভিডিও একইসঙ্গে তাঁর ধৈর্য, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমেরও প্রামাণ্য। ক্রিকেট কিংবদন্তি সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকর তাঁর বিনয় এবং খেলার প্রতি নিষ্ঠার জন্য সকলের মন জয় করছেন।
নানা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ব্যাপকভাবে প্রচারিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রবিবার, ৫ এপ্রিল হায়দরাবাদে এসআরএইচ বনাম এলএসজি-র আইপিএল ম্যাচের সময় অর্জুন মাঠের বাইরে নানা দায়িত্ব পালন করছেন। লখনউ সুপার জায়ান্টসের হয়ে প্লেয়িং ইলেভেনে তাঁর খেলার সুযোগ হয় না তাঁর৷ কিন্তু দলের সতীর্থদের জন্য ড্রিংক্স নিয়ে আসেন, এবং দলের সাপোর্টিভ অ্যাক্টিভিটিতে অংশ নেন৷ তাতে তাঁর মধ্যে কোনও গ্লানি থাকে না৷
advertisement
তাঁর এই কাজের ভিডিও ফ্যানদের মন ছুঁয়ে গেছে, এবং তাদের অনেকেই একজন ‘টিম প্লেয়ার’-এর প্রকৃত চেতনার মূর্ত প্রতীক হিসেবে তার প্রশংসা করেছেন। দেখুন সেই ভাইরাল ভিডিও
advertisement
Arjun Tendulkar could have easily lived a luxurious life on his father Sachin Tendulkar’s name and money, just like his sister Sara Tendulkar. He could have done anything he wanted using his family’s status.
But instead, he chose hard work and a tough path. Even after not… pic.twitter.com/hFCQA0lMVV
— ????????????????????????????⁴⁵ (@rushiii_12) April 6, 2026
advertisement
advertisement
এই মরশুমে লখনউ সুপার জায়ান্টসের হয়ে মাঠে নামছেন অর্জুন৷ এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে আইপিএলের সময়ে ছিলেন তিনি৷ কিন্তু এবার ৩০ লক্ষ টাকায় তাঁকে দলে নেওয়া হয়, যেখানে ২০২৩ সালে তাঁর আইপিএল অভিষেক হয়েছিল। যদিও এখন পর্যন্ত প্রথম একাদশে সুযোগ সীমিত রয়েছে৷ কিন্তু এই তরুণ খেলোয়াড় নিজের উন্নতির দিকে মনোনিবেশ করে রেখেছেন৷
advertisement
সম্প্রতি শুভঙ্কর মিশ্রের পডকাস্টে এক আলাপচারিতায় অর্জুন পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ার চ্যালেঞ্জগুলো নিয়ে অকপটে কথা বলেছেন। তিনি বলেন, “এটা কার না মনে হয়? কেউই বেঞ্চে বসে থাকতে চায় না। কিন্তু আমরা কঠোর পরিশ্রম করতে চাই এবং সুযোগ পেলে ভাল খেলতে চাই।”
বছরের পর বছর ধরে, অর্জুনকে সমালোচনা ও ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছে, যার প্রধান কারণ তিনি সচিনের ছেলে হওয়ার কারণে তাঁর উপর প্রত্যাশার প্রবল পাহাড়৷ তবে, তাঁকে এতে বিচলিত বলে মনে হয় না, বরং তিনি তার পথচলা এবং উন্নতির দিকেই মনোনিবেশ করে চলেছেন।
advertisement
এই বছর এখনও একটিও আইপিএল ম্যাচে অর্জুনের খেলার সুযোগ না হলেও ব্যক্তিগত জীবনে, পরের ইনিংসে গেছেন তিনি৷ ৫ মার্চ মুম্বইতে এক জমকালো অনুষ্ঠানে তাঁর প্রেমিকা ও উদ্যোক্তা সানিয়া চন্দোকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জামনগর এবং মুম্বইতে প্রাক-বিবাহ অনুষ্ঠানের পর এই তারকাখচিত বিয়ে হয়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 7:20 PM IST









