advertisement

Birbhum News: কী মর্মান্তিক দুর্ঘটনা বীরভূমে! ধস নামল খাদানে, ৫ জন অসহায় মানুষের মুহূর্তে মৃত্যু! আহতও অনেকে

Last Updated:

Birbhum News: ওই খাদান থেকে পাথর তোলার কাজ চলছিল। হঠাৎ খাদানের একাংশ ভেঙে ধসে পড়ে।

ভয়ঙ্কর দুর্ঘটনা
ভয়ঙ্কর দুর্ঘটনা
বোলপুর: বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুরে পাথর খাদানে ধস নেমে মৃত্যু ৫ জন শ্রমিকের। আহত আরও প্রায় ৬ জনআহতদের কয়েক জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে
advertisement
স্থানীয় সূত্রে জানা িয়েছে, ওই খাদান থেকে পাথর তোলার কাজ চলছিল। হঠাখাদানের একাংশ ভেঙে ধসে পড়ে। সেই ধসে চাপা পড়েন ৯ জন শ্রমিক। খবর পেয়ে আশপাশের খাদান থেকে শ্রমিকেরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে ধ্বংসস্তূপ থেকে পাঁচ শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। বাকিদের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে পাঠানো হয়
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময় হঠাৎই পাথর খাদানের একাংশে ধস নামে। সেই ধসে পাথর চাপা পড়ে যান খাদানের মধ্যে কর্মরত ৯ জন শ্রমিক। ধস নামার খরব পেয়ে এলাকার অন্যান্য পাথর খাদানের শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
advertisement
সেখান থেকে ৫ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৪ জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আর কোনও শ্রমিক পাথরে চাপা পড়ে আছেন কি না, তা সরিয়ে দেখা হচ্ছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: কী মর্মান্তিক দুর্ঘটনা বীরভূমে! ধস নামল খাদানে, ৫ জন অসহায় মানুষের মুহূর্তে মৃত্যু! আহতও অনেকে
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement