advertisement

Bike Accident: ইদের ছুটিতে বাড়ি এলেও আনন্দ করা হল না, বাইক দুর্ঘটনায় দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু

Last Updated:

Bike Accident: মৃত দু'জনের বাড়ি সুতি থানার লক্ষ্মীপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে দুটি বাইকে করে ছয়জন যাচ্ছিলেন। সেই সময়‌ই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়

সুতিতে পথ দুর্ঘটনা 
সুতিতে পথ দুর্ঘটনা 
মুর্শিদাবাদ: সুতিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনের। বুধবার সকালে সুতির ধলার মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম সানোয়ার শেখ (৩৩) ও তারিকুল শেখ (৩০)। মৃতরা পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। এই দুর্ঘটনায় আর‌ও চারজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের বাড়ি সুতি থানার লক্ষ্মীপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে দুটি বাইকে করে ছয়জন যাচ্ছিলেন। সেই সময়‌ই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হন সানোয়ার ও তারিকুল। স্থানীয়রা দ্রুত তাঁদের জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, ইদ উপলক্ষে বাড়ি এসেছিলেন তাঁরা। এদিন সকালে দিদির বাড়ি যাবেন বলে বাইক নিয়ে বের হন। তখনই এই দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
advertisement
কৌশিক অধিকারী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: ইদের ছুটিতে বাড়ি এলেও আনন্দ করা হল না, বাইক দুর্ঘটনায় দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement