advertisement

ভয়ঙ্কর! খুনির অস্ত্র ছিল মোবাইল চার্জার, বন্ধ ঘরে ভাতারের দম্পতির খুনের কিনারা ৩ ঘণ্টায়! গ্রেফতার ৩

Last Updated:

Bhatar husband wife Murder case Solved: খুন বলেই প্রাথমিক অনুমান, কিন্তু করল কে? তদন্তে নেমেছিল পুলিশ। তার কয়েক ঘণ্টায় কাটে ধোঁয়াশা।

ভয়ঙ্কর! খুনির অস্ত্র মোবাইল চার্জার, বন্ধ ঘরে ভাতার দম্পতির খুনের কিনারা ৩ ঘণ্টায়!
ভয়ঙ্কর! খুনির অস্ত্র মোবাইল চার্জার, বন্ধ ঘরে ভাতার দম্পতির খুনের কিনারা ৩ ঘণ্টায়!
বর্ধমান:  ভাতারে দম্পতি খুনের কিনারা হল দ্রুত। খুনের ঘটনা জানাজানি হওয়ার ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার ৩ জন। ভাতারের রবীন্দ্রপল্লী এলাকায় খুন হন অভিজিত যশ ও তাঁর স্ত্রী ছবিরানি যশ। তাঁদের খুনের ঘটনায় গ্রেফতার অভিজিতের শ্যালিকার মেয়ে মহুয়া সামন্ত। শ্যালিকার মেয়ের দুই ছেলেও গ্রেফতার। তাদের নাম অরিত্র সামন্ত ও অনিকেত সামন্ত। পুলিশ জানায়, শনিবার ওই বাড়িতে ঢুকে খুন করে তারা। সম্পত্তির লোভেই খুন। আগামিকাল বুধবার তাদের কোর্টে তোলা হবে। স্বামী-স্ত্রী দু’জনকেই মোবাইলের চার্জারের তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে তারা।
advertisement
advertisement
বাড়ির মেন গেটে নতুন তালা লাগানো ছিল। কোলাপসিবল গেটেও তালা লাগানো ছিল। পাশের গ্রামে থাকেন মৃত ছবিরানি দেবীর বোন। তাঁর সঙ্গে এই দম্পতির ফোনে শেষ যোগাযোগ হয়েছিল। ঘরের ভিতর থেকে উদ্ধার দম্পতির দেহ। মাথায় আঘতের চিহ্ন ছিল। খুন বলেই প্রাথমিক অনুমান, কিন্তু করল কে? তদন্তে নেমেছিল পুলিশ। তার কয়েক ঘণ্টায় কাটে ধোঁয়াশা।
advertisement
শুক্রবার ফোনে না পেয়ে সন্দেহ হওয়ায় তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তালা ভেঙে বাড়িতে ঢুকে দম্পতির মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন, রান্নাঘরে পড়ে ছিল ছবিরানির দেহ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অভিজিত বাবুর দেহ ছিল শোওয়ার ঘরে। সম্ভবত তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘরের জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে। এই দম্পতি নিঃসন্তান ছিলেন, সম্পত্তিগত কারণে এই খুন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভয়ঙ্কর! খুনির অস্ত্র ছিল মোবাইল চার্জার, বন্ধ ঘরে ভাতারের দম্পতির খুনের কিনারা ৩ ঘণ্টায়! গ্রেফতার ৩
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement