advertisement

Bengali Sweets: মাত্র ৫০ টাকায় বাদশাহি মিষ্টি! শাহি টুকরা-মালাই স্যান্ডউইচ খেতে ভোজন রসিকদের ভিড়, একবার খেলে স্বাদ ভোলা মুশকিল

Last Updated:

Bengali Sweets: শাহি টুকরা মূলত নবাবি বা বাদশাহি মিঠাই। মোটামুটি পঞ্চদশ শতকে এই মিঠাইয়ের সঙ্গে ভারতবাসীর পরিচয় হয়। সেই থেকে দিল্লি, লখনউ, হায়দরাবাদ এবং পাকিস্তানে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

+
শাহি

শাহি টুকরা ও মালাই স্যান্ডউইচ

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ শীতের বাজার কাঁপাচ্ছে মালাই স্যান্ডউইচ ও শাহি টুকরা। বহরমপুর শহরে ওয়াইএমএ মাঠে স্বামী-স্ত্রীর হাতে তৈরি এই মিষ্টি খেতে ভিড় করছেন ক্রেতারা। দাম ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত। বিশেষ করে দুধের মিশ্রণ দিয়ে তৈরি শাহি টুকরা চেটেপুটে খাচ্ছেন ভোজন রসিক বাঙালি ।
মুর্শিদাবাদ জেলার সঙ্গে জড়িয়ে আছে সুদীর্ঘ ইতিহাস। আর সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে শাহি টুকরার নাম। এটি মূলত নবাবি বা বাদশাহি মিঠাই। মোটামুটি পঞ্চদশ শতকে এই মিঠাইয়ের সঙ্গে ভারতবাসীর পরিচয় হয়। সেই থেকে দিল্লি, লখনউ, হায়দরাবাদ এবং পাকিস্তানে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই শাহি টুকরা। বিক্রেতা দীপায়ণ দেবনাথ জানিয়েছেন, পাউরুটি দিয়ে শাহি টুকরা বানাতে হয়।
advertisement
আরও পড়ুনঃ গোপালের সঙ্গে পিকনিক! গাজোলে শতাধিক গোপাল মূর্তি নিয়ে অভিনব বনভোজনের আয়োজন, অটুট ৭ বছরের পরম্পরা
এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে মুঘল রান্নায় পাউরুটি এল কীভাবে? আসলে পর্তুগিজদের সঙ্গে পাউরুটি এদেশে এলেও সর্বসাধারণের মধ্যে বিশেষ জনপ্রিয় ছিল না। নবাব-বাদশাহরাও সেই পাউরুটি খেতেন না। আসলে বর্তমানে যাকে শাহি টুকরা বলা হয়, সেটি মূলত ছিল ‘বালাই’। এটি ছিল এক ধরনের নবাবি মিষ্টি। মালাই বা সর এবং রাবড়ি দিয়ে তৈরি হতে।
advertisement
advertisement
দুধে মোটা সর ফেলে সেটি সাবধানে তুলে নেওয়া হত। তারপর মালাইয়ের উপর রাবড়ি, তার উপর মালাই, ফের তার উপর রাবড়ি দিয়ে মালাই-রাবড়ির স্যান্ডুইচ বানানো হত। সেটি জমিয়ে ছোটো ছোটো টুকরো করে নবাবের সামনে পরিবেশন করা হত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাধারণ লোকজন এই নবাবি মিষ্টির সঙ্গে পরিচিত ছিলেন বটে। কিন্তু দামি মালাই জোগাড় করা সম্ভব হত না। তাই সাধারণ মানুষের জন্য অন্য উপায়ে মালাই তৈরির চেষ্টা চলে। আর তখনই মালাইয়ের বদলে শুরু হয় পাউরুটির ব্যবহার। ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা আর কী! এরপর ধীরে ধীরে এই ‘ঘোলের’ স্বাদটিও হয়ে ওঠে অনবদ্য। এখন সেই মিষ্টিই কাঁপাচ্ছে বহরমপুরের বাজার।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali Sweets: মাত্র ৫০ টাকায় বাদশাহি মিষ্টি! শাহি টুকরা-মালাই স্যান্ডউইচ খেতে ভোজন রসিকদের ভিড়, একবার খেলে স্বাদ ভোলা মুশকিল
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement