advertisement

Bangla Video: জল উঠছে নদী বাঁধের কাছে, আতঙ্কে সুন্দরবন

Last Updated:

Bangla Video: কাকদ্বীপের সাতের ঘেরি এবং সাগরদ্বীপের চকফুলডুবি এলাকায় নদীবাঁধের মাটি ধসে নীচে নেমে গিয়েছে। সম্পূর্ণ বাঁধ না ভাঙলেও একটু একটু করে ক্ষতি হচ্ছে বাঁধ

+
নদীবাঁধের

নদীবাঁধের উপর স্থানীয়রা 

দক্ষিণ ২৪ পরগনা: হঠাৎ নদী ও সমুদ্রের জল ফুঁসে উঠতে শুরু করেছে। সেই জল চলে আসছে নদীবাঁধের গোড়ায়। ফলে আলগা হচ্ছে নদীবাঁধের মাটি। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের বাসিন্দাদের মধ্যে।
কাকদ্বীপের সাতের ঘেরি এবং সাগরদ্বীপের চকফুলডুবি এলাকায় নদীবাঁধের মাটি ধসে নীচে নেমে গিয়েছে। সম্পূর্ণ বাঁধ না ভাঙলেও একটু একটু করে ক্ষতি হচ্ছে বাঁধ। আর তাতেই আতঙ্ক গ্রাস করেছে স্থানীয়দের মধ্যে। ফলে জোয়ার এলেই এলাকাবাসীরা বাঁধের উপরে ভিড় করছেন। এছাড়াও ধস নামায় নদী বাঁধ লাগোয়া একাধিক জায়গায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। যেকোনও মুহূর্তে বাঁধ ভেঙে পড়ার আশঙ্কায় ভুগছেন এলাকার মানুষ।
advertisement
advertisement
এমনিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে ঝড়ো বাতাসের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে সুন্দরবনের উপকূলীয় এলাকায়। যার ফলে আগেই নদীর জল বাড়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সেই অনুযায়ী জলও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নদীর জল বৃদ্ধির সঙ্গে বাঁধের ক্ষতি হওয়ায় আতঙ্কে গ্রামবাসীরা। বাঁধের ক্ষতি রুখতে ইতিমধ্যে স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। তবুও ভয় কাটছে না মানুষের।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: জল উঠছে নদী বাঁধের কাছে, আতঙ্কে সুন্দরবন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement