advertisement

South 24 Parganas News: বাড়ি থেকে প্রেমের সম্পর্ক মেনে নেয়, তারপরও কীটনাশক পান তরুণীর

Last Updated:

জয়নগরের বহড়ুতে বাড়ি মৃত তরুণীর। মাস খানেক আগে পাশের গ্রাম উওর দুর্গাপুরের একটি ছেলের সঙ্গে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে দুই বাড়ি থেকেই তাঁদের এই সম্পর্কটি মেনে নেওয়া হয়।

দক্ষিণ ২৪ পরগনা: কীটনাশক খেয়ে ছটফট করতে করতে পরিবারের সদস্যদের চোখের সামনে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন তরুণী। জয়নগরের ঘটনা। হঠাৎ কেন সে এই চরম পরিণতি বেছে নিল তা বুঝে উঠতে পারছেন না কেউ।
জয়নগরের বহড়ুতে বাড়ি মৃত তরুণীর। মাস খানেক আগে পাশের গ্রাম উওর দুর্গাপুরের একটি ছেলের সঙ্গে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে দুই বাড়ি থেকেই তাঁদের এই সম্পর্কটি মেনে নেওয়া হয়। ফলে প্রেমজনিত তেমন কোনও জটিলতা ছিল না বলেই জানিয়েছে তরুণীর পরিবারের সদস্যরা। সেই কারণেই তাঁর এই অস্বাভাবিক মৃত্যুতে হতভম্ব হয়ে পড়েছেন সবাই। কেন ওই তরুণী এই চরম পথ বেছে নিলেন তা তাঁর বন্ধুরাও বুঝতে পারছেন না।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে হঠাৎই ওই তরুণী বাড়িতে রাখা কীটনাশক খেয়ে নেন। এরপর‌ই প্রবল যন্ত্রণায় ছটফট করতে থাকেন। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাঁকে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর কান্নার রোল পড়ে গিয়েছে মৃত তরুণীর বাড়িতে। এদিকে পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কেন ওই তরুণী আত্মঘাতী হলেন তা জানতে তদন্ত শুরু হয়েছে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাড়ি থেকে প্রেমের সম্পর্ক মেনে নেয়, তারপরও কীটনাশক পান তরুণীর
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement