advertisement

Jasprit Bumrah: কোহলি-রোহিতের পথেই হাঁটবেন বুমরাহ? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত! লক্ষ্য স্থির

Last Updated:
Jasprit Bumrah: টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলের সাফল্যে বড় ভূমিকা ছিল জসপ্রীত বুমরাহের। এবার টিম ইন্ডিয়ার তারকা পেসার নিজের কেরিয়ার নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত।
1/6
ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ আগামী সময়ে টি–২০ আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলক কম খেলতে পারেন। মূলত ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে তার 'ওয়ার্ক লোড' নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে আগামী বছর অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হবে এই বড় আসর।

2/6
২০২৬ সালের টি–২০ বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বুমরাহ। সেই টুর্নামেন্টে ভারতের মোট নয়টি ম্যাচের মধ্যে তিনি আটটিতে খেলেছিলেন। তবে সামনে বড় টুর্নামেন্ট থাকায় এখন তাকে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে টি ম্যানেজমেন্ট।

3/6
সূত্র মারফত জানা যাচ্ছে, ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিতে বুমরাহ মূলত টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে বেশি গুরুত্ব দেবেন। এ সময়ে ভারতকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে হবে। পাশাপাশি ২০২৬ এশিয়ান গেমসও রয়েছে সূচিতে। তবে এসব সিরিজের অনেক ম্যাচেই বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।

4/6
আইপিএল ২০২৬ শেষ হওয়ার পর ভারতের ক্রিকেট দলকে নিয়ে নতুন পরিকল্পনা তৈরি করা হবে বলে জানা গেছে। নির্বাচক কমিটি, ভিভিএস লক্ষ্মণের নেতৃত্বে সেন্টার অব এক্সেলেন্স এবং দলের ম্যানেজমেন্ট—যেখানে গৌতম গম্ভীর ও শুভমান গিল থাকবেন—মিলে এই পরিকল্পনা চূড়ান্ত করবেন।

5/6
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ভারতের বড় টুর্নামেন্টে বুমরাহর ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। তাই তার খেলায় ভারসাম্য বজায় রাখা দরকার। সামনে প্রায় ৩০ থেকে ৩৫টি ম্যাচ থাকতে পারে, তাই কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না দল পরিচালনা কমিটি।

6/6
৩২ বছর বয়সী বুমরাহ শেষবার ওয়ানডে খেলেছিলেন ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে। এরপর তিনি মোট ৪২টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ২১টি টেস্ট ও ২১টি টি–২০ আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। তার পিঠের চোটের ইতিহাস থাকায় ভবিষ্যতে তাকে সতর্কভাবে ব্যবহার করার পরিকল্পনাই করছে ভারতীয় দল।

ছবি

আরও দেখুন
advertisement
advertisement