advertisement

East Medinipur News: ব্রাহ্মণ নয়, পাঁশকুড়ার ভবতারিণী শ্মশানপীঠের কালী মা পূজিত হন সাধক দ্বারা

Last Updated:

কার্তিক মাসের অমাবস্যা তিথি, শিবচতুর্দশী, ফলহারিনী কালী পুজো, আষাঢ় মাসের রথের দিন বিশেষ পুজোর পর রথ টানা হয় এই মন্দিরে। সকাল ৯টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আবার বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির।

+
পাঁশকুড়ার

পাঁশকুড়ার ভবতারিণী শ্মশানপীঠ

#পাঁশকুড়া: পাঁশকুড়ার ভবতারিণী শ্মশান পীঠের কালী মা পূজিত হয় ব্রাহ্মণ ছাড়াই। তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করা সাধক এই মন্দিরের পূজারী। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডে, পাঁশকুড়া হলদিয়া রাজ্য সড়কের পাশে বালিডাংরীতে অবস্থিত ভবতারিণী শ্মশানপীঠ। রাস্তার পাশে বড় শ্মশানের পাশেই এই মন্দির। মন্দিরে প্রথম থেকে ব্রাহ্মণ ছাড়াই পুজো হয়ে আসছে। শ্মশানের তন্ত্রসধনায় সিদ্ধিলাভ করা সাধক মন্দিরের অধিষ্ঠাত্রী কালী মায়ের পুজো করেন।
মন্দিরের কালী মা পঞ্চমুন্ডি আসনের উপর অধিষ্ঠান করে আছেন। পূজারীও পঞ্চমুন্ডির আসনে বসে কালী মায়ের পুজো করেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভক্তরা এসে এই মন্দিরে পুজো দিয়ে যান। সাধারণ পুজোর পাশাপাশি গাড়ি পুজো ও বিয়ে দেওয়া হয় এই মন্দিরে। বর্তমানে মন্দিরটি পাকা-র হলেও একসময় মাটির মন্দিরে মাটির দেবী প্রতিমার পুজো হত। ১৯৯৪ সালে পাকা মন্দির নির্মিত হয়। মূল মন্দিরের সামনে নাটশাল, নবগ্রহের মন্দির। পাশেই শিব মন্দির রয়েছে।
advertisement
advertisement
এই মন্দিরে প্রতিদিন নিত্য পূজার পাশাপাশি বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ পুজোও হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথি, শিবচতুর্দশী, ফলহারিনী কালী পুজো। আষাঢ় মাসের রথের দিন বিশেষ পুজোর পর রথ টানা হয় এই মন্দিরে। সকাল ৯টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আবার বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকে।
advertisement
প্রতি মাসের অমাবস্যা তিথিতে মায়ের জন্য বিশেষ ভোগ রান্না করা হয়। এছাড়াও শিব চতুর্দশীর পূজার পর বহু ভক্তের সমাগম হয় ঐদিন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। মন্দিরের বর্তমান পূজারী চিত্তরঞ্জন কর জানান, 'এই মন্দিরে ব্রাহ্মণ ছাড়াই পুজো হয়। তন্ত্র সাধনার সাধক এই মন্দিরের পূজারী।' মন্দিরের বর্তমান পূজারীর যোগাযোগ নম্বর- ৯৭৩৩৭৪৯৪৪৭ ।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: ব্রাহ্মণ নয়, পাঁশকুড়ার ভবতারিণী শ্মশানপীঠের কালী মা পূজিত হন সাধক দ্বারা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement