advertisement

Viral: বাসে জানলার পাশে বসতে যা করলেন তরুণী, ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে উঠবে

Last Updated:

ভিডিও দেখে হাসির রোল উঠছে

বাসে হোক বা ট্রেন— নিত্যযাত্রীরা বসার আসন পাওয়ার জন্য কী না করতে পারেন! সকলে না হলেও বেশিরভাগ যাত্রীই একটু আরাম করে বসে গন্তব্যে পৌঁছতে পছন্দ করেন। এজন্য ট্রেন প্লাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গেই অনেকে জানলা খুলে রুমাল ঢুকিয়ে দেন। দূরপাল্লার বাসেও এমন ছবি দেখা যায়।
কিন্তু কর্ণাটকের রায়চুরে যে ঘটনা ঘটল, তা বোধহয় এতদিন মানুষ দেখেননি। অন্য এক যাত্রীর মোবাইলে বন্দি হয়ে সেই ঘটনার ভিডিও এখন ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। হাসির রোল উঠছে। অনেকে আবার বলছেন, আসন পাওয়ার জন্য এমন প্রচেষ্টা, ধন্য, ধন্য।
জানা গিয়েছে, এই ভিডিও-টি রায়চুর জেলার লিঙ্গাসুগুর বাসস্ট্যান্ডের। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যায় বাসের দরজা দিয়ে না উঠে এক তরুণী জানলা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছেন। এই কাজে তাঁকে সাহায্য করছেন অন্য এক মহিলা এবং এক যুবক।
advertisement
advertisement
প্রথমেই ওই যুবক উবু হয়ে বসে পড়েন দাঁড়িয়ে থাকা বাসের চাকার কাছে। জুতো খুলে তাঁর পিঠের উপর উঠে পড়েন তরুণী। তারপর বাসের জানলা ধরে লাফিয়ে উঠে ঢুকে পড়তে চেষ্টা করেন জানলার ভিতর দিয়ে। প্রাথমিক ভাবে সরু জানলায় আটকে যান ওই তরুণী। তখনই হাসিতে ফেটে পড়েন নিচে দাঁড়িয়ে থাকা মহিলা ও অন্য যুবক। তবে শেষ রক্ষা করতে পেরেছেন তরুণী। ভিডিও-তে দেখা যায় শেষ পর্যন্ত বাসের বাইরে ঝুলতে থাকা গোলাপি চুড়িদার পরা পা দু’টি বাসের ভিতর ঢুকে যাচ্ছে। বোঝা যায় কাঙ্খিত আসনে বসতে পেরেছেন তিনি।
advertisement
advertisement
তবে সেই সময় বাসের ভিতরে ঠিক পরিস্থিতি ছিল তা জানা যায়নি।
কর্ণাটকে ক্ষমতায় এসে কংগ্রেস সরকার শুরু করেছে শক্তি যোজনা। এর অধীনে রাজ্যের মহিলারা নন-প্রিমিয়াম যেকোনও বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারেন। গত জুন মাস থেকে চালু হয়েছে এই প্রকল্প। আর তারপর থেকেই নাকি মহিলা যাত্রীদের ভিড় বেড়েছে।
জানা গিয়েছে লিঙ্গাসুগুর বাসস্ট্যান্ডে রায়চুর-বাগালাকোটা রুটের একটি বাসে উঠতে চেয়েছিলেন ওই তরুণী। জানলার পাশে একটি ভাল জায়গা পেতে তিনি জানলা দিয়েই ব্যাগ ঢুকিয়ে আসন রেখেছিলেন। কিন্তু দরজা দিয়ে উঠে ওই কাঙ্ক্ষিত আসন অবধি পৌঁছনো তাঁর পক্ষে সম্ভবই ছিল। তাই জানলা দিয়েই বাসে উঠতে চেয়েছিলেন তিনি।
advertisement
তাঁর এই বিশেষ অভিযানের দৃশ্য ক্যামেরা বন্দি করেন বাসস্ট্যান্ডের অন্য কোনও যাত্রী। তারপরই তা ভাইরাল হয়ে যায়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: বাসে জানলার পাশে বসতে যা করলেন তরুণী, ভাইরাল ভিডিও দেখে চোখ কপালে উঠবে
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement