advertisement

Viral Video: সেলিব্রেশনের জন্য প্রস্তুত বর-কনে, বিশাল কেক হাত থেকে পড়ে গেল হোটেল কর্মীদের ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of Wedding Cake: দুর্দান্ত দেখতে ওই বিশাল কেকের দিকেই ছিল সবার নজর ৷ কিন্তু তারপরেই যা ঘটল, সবাই দেখে চমকে উঠলেন ৷ আনতে গিয়ে ব্যালেন্স হারিয়ে হোটেল কর্মীদের হাত থেকে পড়ে গেল ওই কেক ৷

Photo: Instagram
Photo: Instagram
বিয়েতে কেক কেটে সেলিব্রেশন হবে ৷ তার জন্য পাঁচ তলা বিশাল কেকের অর্ডার করা হয়েছিল ৷ হোটেলের ব্যাঙ্কোয়েট হলে বর-কনে কেক কাটার জন্য রেডি হচ্ছেন ৷ সেইসময় হাতে করে কেক নিয়ে আসেন হোটেলের দুই কর্মী ৷ দুর্দান্ত দেখতে ওই বিশাল কেকের দিকেই ছিল সবার নজর ৷ কিন্তু তারপরেই যা ঘটল, সবাই দেখে চমকে উঠলেন ৷ আনতে গিয়ে ব্যালেন্স হারিয়ে হোটেল কর্মীদের হাত থেকে পড়ে গেল ওই কেক (Viral Video) !
advertisement
advertisement
সবাই তখন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে ৷ এত সুন্দর আর এত বড় কেক এভাবে নষ্ট ! ভাবা যায় না ৷ মাথায় হাত বর-বউয়েরও ৷ কারণ সবে কেকটা কাটার জন্য তাঁরা প্রস্তুত হচ্ছিলেন, আর সেই সময়েই এই ঘটনা ৷ কিন্তু বিষয়টা যে আসলে কী, তা জানা যায় কিছুক্ষণের মধ্যেই ৷  আসলে এটা ছিল একটা ‘প্র্যাঙ্ক’ ৷ পাত্রীর নির্দেশেই এমনটা করেছিলেন হোটেলের কর্মীরা ৷ কারণ আসল কেকটা রাখা ছিল অন্য জায়গায় ৷
advertisement
বিশাল কেকটাকে এভাবে পড়ে যেতে দেখে সবাই প্রথমে চমকে উঠেছিলেন ৷ তারপরেই আসল বিষয়টা জানতে পেরে অতিথিরা বলে ওঠেন, ‘‘থ্যাঙ্ক গড ইট ওয়াজ আ প্র্যাঙ্ক... !!’’ অর্থাৎ ভাগ্যিস এটা একটা মজা করে করা হয়েছিল ! এত সুন্দর কেকটাকে নষ্ট হতে দেখে সবার চোখেই জল চলে এসেছিল ৷ কিন্তু বাস্তবে যে এটা স্রেফ মজা করার জন্যই করা হয়েছিল, সেটা জানার পর সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: সেলিব্রেশনের জন্য প্রস্তুত বর-কনে, বিশাল কেক হাত থেকে পড়ে গেল হোটেল কর্মীদের ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement