advertisement

Viral : Agasthyakoodam Scaling : অসাধ্যসাধন! ভিন রাজ্যে প্রথম বার পা রেখেই শাড়ি পরে পাহাড়ে উঠলেন পক্বকেশ প্রৌঢ়া

Last Updated:

Viral : Agasthyakoodam Scaling :কর্নাটকের বাইরে এটাই তাঁর প্রথম সফর৷ জানিয়েছেন, গত ৪০ বছর ধরে তিনি বিবাহিত জীবনের দায়িত্বভার সামলেছেন৷ এখন তাঁর সন্তানরা সকলেই প্রাপ্তবয়স্ক৷ তাই এখন তিনি নিজের ইচ্ছে ও স্বপ্ন পূরণ করতে চান৷

তিরুঅনন্তপুরম : শাড়ি পরেই পাহাড়ে উঠলেন ষাটোর্ধ্ব পক্বকেশ প্রৌঢ়া৷ ট্রেকিংয়ের এই উলটপুরাণের এই ছবি এবং ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল৷ বৃদ্ধার নাম নগরত্নাম্মা৷ তিনি সম্প্রতি তাঁর ছেলে এবং বন্ধুদের সঙ্গে ট্রেকিং করেছেন অগস্ত্যকুদম পর্বতশৃঙ্গ৷ কেরলের সহ্যাদ্রি বা পশ্চিমঘাট পর্বতমালার অন্যতম নামী শৃঙ্গ হল এটি৷(Agasthyakoodam Scaling by an old lady)
প্রৌঢ়ার অসাধ্যসাধনের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নেটিজেন বিষ্ণু৷ ভিডিও-র সঙ্গে শেয়ার করা হয়েছে বিস্তৃত ক্যাপশন৷ সেখানে নিজেদের পাহাড় চড়ার অভিজ্ঞতা এবং ট্রেকারদের উৎসাহ ও প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা৷ জানা গিয়েছে, পাহাড়প্রেমী এই প্রৌঢ়া চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে রোপ ক্লাইম্বিং করছেন৷
তিনি তাঁর ছেলে এবং বন্ধুদের সঙ্গে বেঙ্গালুরু থেকে এসেছিলেন৷ কর্নাটকের বাইরে এটাই তাঁর প্রথম সফর৷ জানিয়েছেন, গত ৪০ বছর ধরে তিনি বিবাহিত জীবনের দায়িত্বভার সামলেছেন৷ এখন তাঁর সন্তানরা সকলেই প্রাপ্তবয়স্ক৷ তাই এখন তিনি নিজের ইচ্ছে ও স্বপ্ন পূরণ করতে চান৷
advertisement
advertisement
advertisement
চিরসবুজ এই প্রৌঢ়ার কৃতিত্বে মুগ্ধ নেটিজেনরা৷ মন্তব্য এবং কুর্নিশ স্রোতে ভেসে গিয়েছে তাঁর কীর্তি৷ তাঁর শৃঙ্গ জয়ে সকলের মুখেই একই কথা ‘সাবাশ’! পোস্ট করার পর থেকে এখনও অবধি ভিডিওতে ভিউজ ছাপিয়ে গিয়েছে ৮৬ হাজার! লাইক এসেছে ৯ হাজারেরও বেশি৷
আরও পড়ুন : দিনদুপুরে সাঙ্ঘাতিক ঘটনা! রোগী-সহ অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল রাস্তার ধারের নয়ানজুলিতে
তবে প্রৌঢ়ত্বের কুর্নিশ এটাই প্রথম নয়৷ এর আগে ৮২ বছর বয়সি এক বৃদ্ধা ভারোত্তলন করে এবং শরীরচর্চার কেরামতিতে বাজিমাত করেছিলেন নেটিজেনদের মধ্যে৷ অতিমারির লকডাউনে তাঁকে দেখে মুগ্ধ হন সকলে৷ ওয়ার্কআউটে তাঁর সঙ্গে ছিলেন নাতিনাতনিরাও৷
advertisement
advertisement
আটপৌরে কায়দায় শাড়ি পরে বৃদ্ধার শরীরচর্চার কাছে হার মানবে অতি আধুনিকারাও৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral : Agasthyakoodam Scaling : অসাধ্যসাধন! ভিন রাজ্যে প্রথম বার পা রেখেই শাড়ি পরে পাহাড়ে উঠলেন পক্বকেশ প্রৌঢ়া
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement