advertisement

Nano converted to helicopter: সাধের ন্যানোকে হেলিকপ্টার বানিয়েই অঢেল উপার্জন যুবকের

Last Updated:

এই ‘বাহনে’-ই বিয়ে করতে যান বরবেশে থাকা যুবক৷ এই ‘হেলিকপ্টারে’-এই বিয়ে করে বাড়িতে আনেন নবপরিণীতাকে৷(Nano converted to helicopter)

সাধ করে একটি টাটা ন্যানো কিনেছিলেন বিহারের বাগাহা শহরের বাসিন্দা গুড্ডু শর্মা৷ এর পর তিনি নিজের বাহনকে পরিণত করেছে হেলিকপ্টারে! এই হেলিকপ্টার অবশ্য ওড়ে না৷ বরং সেখানে বসেন নববিবাহিত দম্পতি৷ এই ‘বাহনে’-ই বিয়ে করতে যান বরবেশে থাকা যুবক৷ এই ‘হেলিকপ্টারে’-এই বিয়ে করে বাড়িতে আনেন নবপরিণীতাকে৷(Nano converted to helicopter)
ন্যানোকে হেলিকপ্টারে রূপান্তরিত করতে গুড্ডুর মোট খরচ হয়েছে ২ লক্ষ টাকা৷ বিয়ের মরশুমে ‘ন্যানো হেলিকপ্টার’-এর চাহিদা তুঙ্গে স্থানীয় এলাকায়৷ যাঁদের স্বপ্ন, বাড়িতে নতুন বউ আসবেন হেলিকপ্টারে, তাঁরা এভাবেই সাধ ও সাধ্যের মেলন্ধন করেন৷
আরও পড়ুন : ৯০ বছরে প্রথম বার এই বিরল প্রাণীর জন্ম হল বিলেতের চিড়িয়াখানায়
তবে ন্যানো থেকে হেলিকপ্টারে রূপান্তর বিহারে এটাই প্রথম নয়৷ ২০১৯ সালে বিহারের ছাপড়া জেলার এক বাসিন্দা মিথিলেশ প্রসাদও এই কীর্তি করেছিলেন৷ কারণ মিথিলেশের স্বপ্ন ছিল পাইলট হওয়া৷ সেই সাধ তাঁর পূর্ণ হয়নি৷ অধরা স্বপ্ন পূরণ করতে তিনি ন্যানো পাইলটের চালক হয়েছিলেন৷
advertisement
advertisement
আরও পড়ুন :  নিজের অজান্তেই মা হতে চলেছেন না তো? এই উপসর্গগুলি থাকলে সতর্ক হোন
মিথিলেশ তাঁর রূপান্তরিত হেলিকপ্টারে সংযোজন করেছিলেন একটি রোটর ব্লেড, একটি লেজ, টেইল বুম এবং রোটর মাস্ট৷ তাঁর মতো গুড্ডুও ন্যানো হেলিকপ্টারের অন্দরসজ্জাতেও কোনও ত্রুটি রাখেননি৷ বাহনের বহিরঙ্গ সাজিয়েছেন লাল ও নীল রঙের নক্সায়৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Nano converted to helicopter: সাধের ন্যানোকে হেলিকপ্টার বানিয়েই অঢেল উপার্জন যুবকের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement