advertisement

Kolkata Metro:সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট, এম জি রোড স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যহত হয় মেট্রো পরিষেবা

Last Updated:

Kolkata Metro: নজরদারি বাড়ানো থেকে শুরু করে হেল্পলাইন নম্বর দিয়ে প্রচার, কোনওকিছু করেই আটকানো যাচ্ছে না ব্লু লাইনে আত্মহত্যার ঘটনা। শনিবারের পর সোমবারও আত্মহত্যার চেষ্টায় ব্যহত হয় মেট্রো পরিষেবা

Kolkata Metro
Kolkata Metro
কলকাতা: আবার মেট্রোয় অঘটন! মহাত্মা গান্ধি রোড মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, সপ্তাহের প্রথম কাজের দিনেই ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) ব্যাহত হল মেট্রো পরিষেবা। বেলা ১১টা ৩৫ নাগাদ এক ব্যক্তি এমজি রোড স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন। তার জেরে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। প্রাথমিক দিকে ব্লু লাইনের ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আংশিক পরিষেবা চালু ছিল। দ্রুত গতিতে শুরু হয় উদ্ধার কাজ। বেলা ১২.০৫ থেকে ব্লু লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।
গত শনিবার ভরদুপুরেও একই কারণে থমকে গিয়েছিল মেট্রো পরিশষেবা। শনিবার দুপুরে এক মধ্যবয়স্কা কালীঘাট মেট্রোস্টেশনে রেললাইনে কোনও ভাবে পড়ে যান কিংবা ঝাঁপ দেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হলেও তিনি গুরুতর জখম হন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যান মেট্রোর কর্মীরা। পরে মেট্রো কর্তৃপক্ষ জানান, আত্মহত্যার চেষ্টা করেছিলেন মধ্যবয়স্কা। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
advertisement
প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানো থেকে শুরু করে হেল্পলাইন নম্বর দিয়ে প্রচার! তবুও মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা রোখা যাচ্ছে না ব্লু লাইনে। রেল সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে পাঁচ জন আত্মহত্যা করেছিলেন মেট্রোয়। ২০২৩ সালে চার জন। ২০২৪ সালে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৭ জন। ২০২৫ সালের শেষ দুই এবং চলতি বছরের জানুয়ারি মিলিয়ে মোট আট জন ঝাঁপ দিয়েছেন মেট্রো লাইনে। মেট্রোর কর্তারা জানাচ্ছেন, ২০২৫ সাল থেকে মেট্রোয় আত্মহত্যার ঘটনা অনেকটাই বেড়েছে।
advertisement
advertisement

view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro:সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট, এম জি রোড স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যহত হয় মেট্রো পরিষেবা
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement